Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে বিনিয়োগ
    অর্থনীতি

    বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে বিনিয়োগ

    মনিরুজ্জামানঅক্টোবর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে বস্ত্র খাতের প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বাজার অস্থিরতার মাঝেও এই প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা এবং রপ্তানি খাতের সম্ভাবনা ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।

    বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রা আয়কারী এই খাতের উন্নতি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করছেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৮টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.১০ শতাংশের বেশি বেড়েছে। এই কোম্পানিগুলো হলো: আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, আরগন ডেনিমস, ফারইস্ট নিটিং, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘ডিএসইতে তালিকাভুক্তির আগে কোনো কোম্পানির জন্য আমরা প্রাথমিক সার্টিফিকেট বা অনাপত্তি সনদ (এনওসি) দিতে পারি। এটি কোম্পানির যথাযথ যাচাই-বাছাই ও মৌলিক ভিত্তি নির্ণয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্প মূলত ক্রেতার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে চলে। বিজিএমই আমরা সদস্যদের জন্য ভালো ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার চিহ্নিত করি। এতে সদস্যরা জানেন কার সঙ্গে কাজ করা উচিত এবং কার সঙ্গে নয়। আমরা নিশ্চিত করি কেউ সহজে আমাদের এক্সপ্লয়েট করতে পারবে না। আমাদের মূল নীতি হলো, যে কোম্পানি পুরো প্রক্রিয়া নিজেই পরিচালনা করে, তাদের পাবলিক লিস্টেড হতে উৎসাহ দেওয়া হবে।’

    আলহাজ টেক্সটাইল: বর্তমান শেয়ারসংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি, পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশীদারিত্ব ছিল ১৩.৩২ শতাংশ, সেপ্টেম্বর মাসে বেড়ে ১৪.৬৩ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৬৫ শতাংশ, সরকারের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৭১ শতাংশ শেয়ার রয়েছে।

    অলটেক্স ইন্ডাস্ট্রিজ: শেয়ারসংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার, পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৮.৫৫ শতাংশ থেকে বেড়ে ১০.৬৪ শতাংশে গেছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮.৩৫ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.০১ শতাংশ শেয়ার আছে।

    এপেক্স স্পিনিং: শেয়ারসংখ্যা ৮৪ লাখ, পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৫.২৮ শতাংশ থেকে বেড়ে ১৭.৬৫ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫২.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে ০.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।

    আরগন ডেনিমস: শেয়ারসংখ্যা ১৩ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৬০৬টি, পরিশোধিত মূলধন ১৩৮ কোটি ৯০ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩৫.৭৩ শতাংশ থেকে বেড়ে ৩৫.৯৬ শতাংশে হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৫.৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮.১৭ শতাংশ শেয়ার আছে।

    ফারইস্ট নিটিং: শেয়ারসংখ্যা ২১ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ১৭১টি, পরিশোধিত মূলধন ২১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৭.৫৮ শতাংশ থেকে বেড়ে ৭.৮৯ শতাংশে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৭.২০ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে।

    রহিম টেক্সটাইল: শেয়ারসংখ্যা ৯৪ লাখ ৫৯ হাজার ৬৮৩টি, পরিশোধিত মূলধন ৯ কোটি ৪৬ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৮.০৬ শতাংশ থেকে বেড়ে ৮.৩৪ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭০.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০.৭২ শতাংশ শেয়ার আছে।

    সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: শেয়ারসংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি, পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৪.৯২ শতাংশ থেকে বেড়ে ২৩.০৬ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৫.২৯ শতাংশ শেয়ার রয়েছে।

    তমিজউদ্দিন টেক্সটাইল: শেয়ারসংখ্যা ৩ কোটি ৬৪ হাজার ৭৬৭টি, পরিশোধিত মূলধন ৩০ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.১৪ শতাংশ থেকে বেড়ে ১.৩৬ শতাংশে হয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬১.২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭.৪১ শতাংশ শেয়ার আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কর সাশ্রয়ের পথ সংকুচিত হওয়ার ইঙ্গিত

    জুন 16, 2026
    অর্থনীতি

    চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল অনুমোদন

    জুন 16, 2026
    অর্থনীতি

    গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, মোবাইল কোর্টে ছেলের কারাদন্ড

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.