Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম প্রান্তিকে সরকারের এডিপি ব্যয় কমেছে ১০৫৭ কোটি
    অর্থনীতি

    প্রথম প্রান্তিকে সরকারের এডিপি ব্যয় কমেছে ১০৫৭ কোটি

    মনিরুজ্জামানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার কিছুটা বেড়েছে। তবে একই সময়ে ব্যয় কমেছে ১ হাজার ৫৭ কোটি টাকা। স্বাভাবিক সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর রয়েছে।

    গতকাল (রোববার) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, এডিপির অগ্রগতি বেড়লেও ব্যয় প্রবৃদ্ধি সন্তোষজনক নয়। মন্ত্রণালয় ও বিভাগগুলো গত অর্থবছরের একই সময়ের তুলনায় কম অর্থ খরচ করেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা, টেন্ডার বিলম্ব, ঠিকাদার না থাকা এবং আমলাতান্ত্রিক ধীরগতির কারণে এডিপি বাস্তবায়নের গতি মন্থর দেখা দিয়েছে।

    আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ন হার ৫.০৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৪.৭৫ শতাংশ। সাধারণত অর্থবছরের প্রথম প্রান্তিকে ৭.৫০ থেকে ৯.৫০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন হয়।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ১২ হাজার ১৫৮.২৭ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ১৩ হাজার ২১৫.৩০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যয় হয়েছিল ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারের এডিপি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫.৬৪ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.