Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫৬ মাসে সর্বনিম্নে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বিদেশি ঋণ
    অর্থনীতি

    ৫৬ মাসে সর্বনিম্নে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বিদেশি ঋণ

    মনিরুজ্জামানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডলার সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ দ্রুত কমছে। গত আগস্ট শেষে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ৯৫৫ কোটি ডলারে। এটি গত ৫৬ মাসের মধ্যে সর্বনিম্ন। করোনার পর ২০২০ সালের ডিসেম্বর মাসে স্বল্পমেয়াদি ঋণ ছিল ৯১৯ কোটি ডলার। এরপর ধীরে ধীরে ঋণ বাড়তে থাকে।

    ২০২০ ও ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যায়। চাহিদা কম থাকার ফলে বৈশ্বিক সুদহারও অনেক কমে যায়। করোনার প্রভাব কমার পর সুদহার দ্রুত বৃদ্ধি পায়। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় এবং টাকার তুলনায় ডলারের দর বেড়ে যায়। ফলে ব্যবসায়ীরা ঋণ পরিশোধ না করে সময় বাড়াতে থাকে। মূলত মূলধনি পণ্য ও শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানি করার জন্য ব্যবসায়ীরা এই ঋণ নেন।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ প্রায় ৬৫ শতাংশ বেড়ে ২০২১ সালের শেষে এক হাজার ৫৪৬ কোটি ডলার হয়। পরের বছর শেষেও ঋণ বেড়ে এক হাজার ৬৪২ কোটি ডলারে দাঁড়ায়। তবে ২০২৩ সালের শেষে চাহিদা কমার কারণে এটি নামে এক হাজার ১৭৯ কোটি ডলারে। ২০২৪ সালের শেষে আরও কমে এক হাজার ১৩ কোটি ডলারে দাঁড়ায়। ২০২৫ সালের জানুয়ারিতে ঋণ ৯৮০ কোটি ডলারে নেমে যায়। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে এক হাজার চার কোটি ডলার হয়। জুলাই পর্যন্ত প্রতি মাসেই এক হাজার কোটি ডলারের ওপরে ছিল। আগস্ট শেষে এই ঋণ প্রথমবারের মতো এর নিচে নেমে আসে।

    বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা  বলেন, ২০২০ সালে ৮৪ টাকা দরের ডলার বাড়তে বাড়তে ১২৫ টাকায় পৌঁছায়। গত বছর সরকার পরিবর্তনের পর থেকে ডলারের বিনিময় হার ১২১ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। এখন ডলার পেতে কোনো সমস্যা নেই। ফলে ব্যবসায়ীরা স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধ করতে পারছেন। তিনি আরও বলেন, বিনিময় হারের অস্থিরতার কারণে ব্যবসায়ীরা অতিরিক্ত খরচ এড়াতে ঋণ নেওয়া কমিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা থেকে কম সুদের মেয়াদি ঋণ পাওয়া যাচ্ছে। রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি এসেছে।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ কমতির দিকে রয়েছে। বিশ্ববাজারে সুদহারে অস্থিরতার পাশাপাশি আকস্মিক সরকার পরিবর্তন এই ঋণ কমানোর মূল কারণ। ঋণ প্রদানকারীরাও এখন সতর্ক। সব মিলিয়ে বেসরকারি খাতে ঋণ কমেছে।

    দেশের স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই বেসরকারি খাতের। এর বাইরে সরকারি খাতের প্রতিষ্ঠান যেমন পেট্রোবাংলা, রাসায়নিক শিল্প করপোরেশন, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনও স্বল্পমেয়াদি ঋণ নেয়। তবে এগুলি আলাদাভাবে হিসাব করা হয়। মূলত বিভিন্ন পণ্য আমদানির বিপরীতে এলসি দায় পরিশোধের জন্য এই ঋণ নেওয়া হয়।

    যদিও স্বল্পমেয়াদি বিদেশি ঋণ কমেছে, সামগ্রিকভাবে দেশের বিদেশি ঋণ বেড়েছে। আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ আন্তর্জাতিক সংস্থা থেকে শুধু গত জুন মাসে পাঁচ বিলিয়ন ডলারের বেশি ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে জুন শেষে বিদেশি ঋণ ১১২ দশমিক ১৫ বিলিয়ন বা ১১ হাজার ২১৫ কোটি ডলারে পৌঁছেছে। তিন মাস আগের তুলনায় বেড়েছে ৭৩৫ কোটি ডলার বা ৭ দশমিক শূন্য ১ শতাংশ। মূলত সরকারি খাতে ঋণ বেড়েছে। জুন শেষে বেসরকারি খাতের বিদেশি ঋণ তিন মাস আগের ১৯ দশমিক ৮৮ বিলিয়ন থেকে কমে ১৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে নেমেছে। সরকারি খাতের ঋণ বেড়ে ৮ হাজার ৪৯২ কোটি ডলার থেকে ৯ হাজার ২৩৮ কোটি ডলারে দাঁড়িয়েছে।

    বিশেষজ্ঞরা বলেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে। কঠোর নিয়ন্ত্রণের ফলে পাচারও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা প্রায় ২৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এসেছে আরও ৯০২ কোটি ডলার, আগের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি। প্রথম তিন মাসে রপ্তানি বেড়েছে প্রায় ৬ শতাংশ। সব মিলিয়ে ৩১ মাস পর বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ২০ বিলিয়ন ডলারে। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকারের পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.