Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতীয় ইজেড প্রকল্প বাতিল করে নতুন বিনিয়োগকারী খুঁজছে বিডা
    অর্থনীতি

    ভারতীয় ইজেড প্রকল্প বাতিল করে নতুন বিনিয়োগকারী খুঁজছে বিডা

    এফ. আর. ইমরানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের মিরসরাই ও বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন বা ইজেড) প্রকল্প বাতিল করে সেখানে বিনিয়োগে নতুন বিনিয়োগকারী খুঁজছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এই তথ্য জানা গেছে।

    বিডা জানিয়েছে, বিগত সরকারের আমলে বেজার অধীনে মিরসরাইয়ে এবং মোংলায় দু’টি ভারতীয় ইজেড স্থাপনের পরিকল্পনা করা হয়। এই লক্ষ্যে ২০১৫ সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় জিটুজি ভিত্তিতে এই দু’টি ইজেড বাস্তবায়নের কথা ছিল ভারতের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায়।

    এই জন্য মিরসরাইয়ে ৯০০ একর এবং মোংলায় ১১০ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের অনুমতি চেয়ে একাধিকবার ভারতকে চিঠি দিলেও কোনো জবাব দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে এবং এর জন্য যে লাইন অব ক্রেডিট (এলওসি) তহবিল ছিল, তাও বাতিল করা হয়েছে। মিরসরাইয়ের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৯৬৫ কোটি টাকা, যার মধ্যে ৯১৫ কোটি টাকা ভারতের এলওসি থেকে পাওয়ার কথা ছিল।

    বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রোচি গণমাধ্যমকে জানান, ভারতীয় ইজেড নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে ছিল। ইজেডের জন্য জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় কোনো ঠিকাদারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। নিয়ম অনুযায়ী প্রকল্প দু’টি বাতিল হয়ে গেছে। নতুন বিনিয়োগকারী পেলে তাদের জমি দেওয়া হবে।

    অন্যদিকে বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা বিডা, বেপজা, বেজা, বিএইচটিপিএ, পিপিপিএ এবং বিসিককে একীভূত করার কাজ এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই একীভূত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে জানান রোচি।

    বিডা জানিয়েছে, গত আট মাসে দেশি-বিদেশি ১৮৫ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে। বিডা, বেপজা, বেজা, বিএইচটিপিএ এবং বিসিকে এসব প্রস্তাব আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬১ দশমিক ৫ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.