Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওকালতি ও সমাজসেবায় আবদুল বাসেত মজুমদারের অনবদ্য পথ
    অর্থনীতি

    ওকালতি ও সমাজসেবায় আবদুল বাসেত মজুমদারের অনবদ্য পথ

    মনিরুজ্জামানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অ্যাডভোকেট প্রয়াত আবদুল বাসেত মজমুদার।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ওকালতি করে টাকা আয় করি, আবার সেই টাকা আইনজীবীদের কল্যাণে খরচ করি। এটাই আমার জীবন।” জীবদ্দশায় গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে এমনই বলেছেন দেশের প্রখ্যাত আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

    আইন অঙ্গনে তিনি পরিচিত ছিলেন “গরিবের আইনজীবী” হিসেবে। দেশের ৫৮টি আইনজীবী সমিতিতে দুই লাখ টাকা করে অনুদান দিয়ে আইনজীবীদের কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। এছাড়া, সারাদেশের আইনজীবী সমিতিতে ‘আবদুল বাসেত মজুমদার আইনজীবী কল্যাণ ট্রাস্ট’ তার উদ্যোগে কাজ করছে।

    আবদুল বাসেত মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ১ জানুয়ারি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শানিচৌ গ্রামে। শিক্ষাজীবন শুরু করেন হরিচর হাইস্কুলে মেট্রিক দিয়ে। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

    ষাটের দশকের শুরুতে তিনি ঢাকায় আসেন আইন পড়ার উদ্দেশ্যে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আব্বা বললেন, পড়ালেখা বাদ দিয়ে কিসের চাকরি? ঢাকায় থাকতে হলে ওকালতি পড়ো, উকিল হও। সেই কথাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।”

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করে ১৯৬৬ সালে তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি, সহ সম্পাদক, সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বার কাউন্সিলেও একাধিকবার নির্বাচিত হন।

    ১৯৬৫ সালে তিনি বিয়ে করেন রওশন জাহান মেহেরুন্নেসাকে। দাম্পত্য থেকে তাদের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে গোলাম মহিউদ্দিন আবদুল কাদের ব্যবসায়ী, ছোট ছেলে সাঈদ আহমদ রাজা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। মেয়ে ফাতেমা আক্তার লুনা রবীন্দ্রসংগীত শিল্পী, আর খাদিজা আক্তার ঝুমা উত্তরা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর।

    আইন পেশার পাশাপাশি তিনি সামাজিক সেবাতেও অনন্য অবদান রেখেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার আন্দারিপাড়ায় তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘আবদুল বাসেত মজুমদার মাদরাসা ও এতিমখানা’। নিজের গ্রামের বাড়িতেও গড়ে তুলেছেন একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ২০২১ সালের ২৭ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী।

    তার জীবন ও কর্ম আইনজীবী সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। মানবিকতা, সততা ও সহানুভূতির যে পথ তিনি দেখিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উৎসে কর আদায়ে অনিয়ম ঠেকাতে এনবিআরের বিশেষ তৎপরতা

    জুলাই 19, 2026
    অর্থনীতি

    সংস্কারের ছোঁয়ায় ফিরছে বিনিয়োগের আস্থা

    জুলাই 19, 2026
    অর্থনীতি

    বিশেষ আইন বাতিল হলেও বিদ্যুৎ খাতে রয়ে গেছে হাজার হাজার কোটি টাকার দায়

    জুলাই 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.