Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য নতুন অর্থনৈতিক সংস্কার জরুরি
    অর্থনীতি

    দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য নতুন অর্থনৈতিক সংস্কার জরুরি

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 28, 2025অক্টোবর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদ্যমান অর্থনৈতিক মডেল দিয়ে দেশকে আর বেশি এগিয়ে নেওয়া সম্ভব নয়। আগামী বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক ব্যবস্থা দরকার। এটি চাকরিপ্রত্যাশী বিপুল যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সব মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। এজন্য বিনিয়োগ ও সঞ্চয় বাড়াতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুঁজি সংস্থানে কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে হবে।

    গতকাল সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে শুরু হওয়া দুই দিনের অর্থনৈতিক সংস্কার সম্মেলনে এসব কথা বলা হয়। সম্মেলনের যৌথ আয়োজক ছিলেন ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভিশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন।

    প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরোনো অর্থনৈতিক মডেল ছিল অল্প কিছু মানুষের জন্য। নতুন বাংলাদেশে সাধারণ মানুষের কল্যাণে নতুন মডেল প্রয়োজন। তিনি উদাহরণ হিসেবে থাইল্যান্ডের গ্রামীণ অর্থনীতি উল্লেখ করেন, যেখানে মানুষ গ্রামে বসেই পণ্য তৈরি করে আমাজন প্ল্যাটফর্মে বিক্রি করছে।

    আমীর খসরু বলেন, “উদ্যোক্তাকে বাজারে প্রবেশের জন্য ভাবতে হবে না। খেলাধুলা, থিয়েটারও অর্থনীতির অংশ। এসব খাতেও বিনিয়োগ বাড়ানো জরুরি।” তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ও সংস্কার আনতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন ও ক্ষমতাশালী করতে হবে। বর্তমানে সরকারি ব্যাংকে কে বসবে, না বসবে তা নির্ধারণ করাই অর্থ মন্ত্রণালয়ের এফআইডি বিভাগের মূল কাজ। বিএনপি ক্ষমতায় গেলে এফআইডি বিলুপ্ত হবে। সরকারি সেবার অনেক কাজ অনলাইনে নিয়ে আসা হবে এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমানো হবে।

    তিনি আরো বলেন, প্রবৃদ্ধি চাইলে বিনিয়োগ বাড়াতে হবে, কিন্তু ব্যাংকে টাকা নেই, সঞ্চয় কমছে। বর্তমান পুঁজিবাজারে মানুষ শুধু টাকা হারাচ্ছে। নতুন মডেলে দীর্ঘমেয়াদি পুঁজির বড় অংশ পুঁজিবাজার থেকে সংস্থানের ব্যবস্থা থাকতে হবে। ব্যাংক ঋণে ১৫ শতাংশ সুদে কোনো প্রতিষ্ঠান লাভজনকভাবে টিকে থাকতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, “ব্যবসা প্রতিষ্ঠান গড়তে কেন ছয় মাস লাগবে? কেন সরকারি অফিসে দৌড়াতে হবে? সভ্য দেশে এসব নেই। নতুন ফর্মুলা আবিষ্কার করার দরকার নেই, শুধু বিশ্বের সেরা নীতি অনুসরণ করলেই হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্টার পয়েন্টের নির্বাহী সম্পাদক জয়তি রহমান বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে প্রবৃদ্ধি নিশ্চিত করা। সেশনে আরও বক্তারা অংশ নেন। সিএফএ অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ খান বলেন, বেসরকারি খাতে গত ১০ বছরে প্রবৃদ্ধি নিম্নমুখী। এর মধ্যে সিমেন্ট, স্টিল ও এলপিজি খাতে অতিরিক্ত বিনিয়োগ হয়েছে। বিল্ডের চেয়ারপারসন আবুল কাশেম খান বলেন, আগামীর অর্থনীতির জন্য টানা ১০ বছরে বছরে ১৫–২০ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আনতে হবে। এজন্য বিনিয়োগ পরিবেশ ঠিক করতে হবে এবং আমলাতন্ত্রকে বিনিয়োগবান্ধব করতে হবে।

    পলিসি এক্সেচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ বলেন, দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগে আনতে না পারলে বিদেশি বিনিয়োগও আসবে না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ বলেন, জ্বালানি নিশ্চয়তা ছাড়া বিনিয়োগ হবে না। ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেন, স্বল্প মেয়াদে অর্থনীতি পুনরুদ্ধার নীতি বাস্তবায়নের পর দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান অর্থনৈতিক মডেল কর্মসংস্থান সৃষ্টি করে না। অগ্রগতি চাইলে নতুন মডেল গ্রহণ করতে হবে, যেখানে গ্রামীণ অর্থনীতি, যুব ও নারী সম্পৃক্ত হবে। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ সবচেয়ে ভালো উপায়। সবুজ রূপান্তর, সার্কুলার অর্থনীতি, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে।

    জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, বিগত সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ এক ব্যক্তির হাতে ছিল। এখনো পিডিবি ও মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নিচ্ছে। এ ধারা বন্ধ না হলে দুর্নীতি বন্ধ হবে না।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমীন বলেন, মেধার মূল্যায়ন ও বৈষম্য কমাতে অর্থনীতি ঢেলে সাজাতে হবে। জামায়াতে ইসলামের মুখপাত্র নাকিবুর রহমান বলেন, বিনিয়োগ না হওয়ার বড় কারণ হলো পুঁজি সংগ্রহের খরচ প্রতিযোগী দেশগুলোর তুলনায় ৩–৫ শতাংশ বেশি। দুর্নীতিও খরচ বাড়াচ্ছে। পুরোনো আইন বদলাতে হবে কারণ এসবই দুর্নীতিকে জিইয়ে রেখেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.