Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতের নির্দেশে চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিত
    অর্থনীতি

    আদালতের নির্দেশে চট্টগ্রাম চেম্বার নির্বাচন স্থগিত

    মনিরুজ্জামানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আগামী শনিবার চেম্বারের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। ২০১৩ সালে সর্বশেষ ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। এরপর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটির নেতৃত্ব নিয়েছেন।

    চেম্বারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত দুই শ্রেণি বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে ২২ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় আপিল করে। আপিল শুনানির পর এবার আদালত নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে। আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল।

    রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে নিযুক্ত আইনজীবী নিহাদ কবির বলেন, “শুনানি শেষে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালত হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত রাখা হয়েছে।”

    চট্টগ্রাম চেম্বারের ভোটে সাধারণ শ্রেণিতে ১২ জন, সহযোগী শ্রেণিতে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে ৩ জন করে পরিচালক নির্বাচিত হন। পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হন। তবে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার মোট ছয়জন পরিচালক হওয়ার পথ ছিলেন।

    চেম্বার সূত্রে জানা গেছে, তদন্তে আটটি ট্রেড ও টাউন গ্রুপকে অকার্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এজন্য এই দুই শ্রেণির অকার্যকর সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ বাদ দিতে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। আদালতেও তিনি রিট করেন। ২২ অক্টোবর রিট শুনানির পর হাইকোর্ট ওই দুই শ্রেণিকে ছাড়া নির্বাচন পরিচালনার রুল জারি করেন।

    চারটি টাউন অ্যাসোসিয়েশন অকার্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। সেগুলো হলো পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর চারটি ট্রেড গ্রুপ হলো চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্পমালিক গ্রুপ, চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপ, চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার গ্রুপ এবং চিটাগাং মিল্ক ফুড ইমপোর্টার্স গ্রুপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাজার পরিস্থিতি আগেভাগে জানতে এআই ব্যবস্থা আনছে টিসিবি- চেয়ারম্যান

    আগস্ট 31, 2026
    অর্থনীতি

    কর কমেছে, তবু কমেনি দাম—ভোক্তার স্বস্তি কোথায়?

    আগস্ট 31, 2026
    অর্থনীতি

    প্রিপেইড মিটারের ‘গোস্ট বিল’ নিয়ে যা বলল ডিপিডিসি

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.