Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অনলাইনে কর দাখিল করলেন ১০ লাখেরও বেশি করদাতা
    অর্থনীতি

    অনলাইনে কর দাখিল করলেন ১০ লাখেরও বেশি করদাতা

    হাসিব উজ জামানঅক্টোবর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫–২৬ কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ব্যক্তি করদাতা তাদের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

    চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকেই করদাতারা এনবিআরের ওয়েবসাইটে প্রবেশ করে সহজে রিটার্ন পূরণ ও জমা দিতে পারছেন। পুরো প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক—কয়েক মিনিটেই রিটার্ন দাখিল ও স্লিপ সংগ্রহ সম্ভব হচ্ছে।

    এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

    তবে যেসব শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন।

    যদি কোনো করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। যথাযথ যৌক্তিকতা থাকলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনে সেই করদাতা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

    বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্যও এনবিআর অনলাইন আবেদন ব্যবস্থা চালু করেছে। পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র, ইমেইল ঠিকানা ইত্যাদি তথ্য এনবিআরের নির্ধারিত ইমেইলে পাঠালে আবেদনকারীর ইমেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হয়। এর মাধ্যমে তারা সহজেই রেজিস্ট্রেশন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

    পুরো প্রক্রিয়ায় কোনো কাগজপত্র আপলোড করতে হয় না—শুধু আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য যুক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন জমা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে স্লিপ পাওয়া যায়।

    করদাতাদের সুবিধার জন্য এনবিআর আগের বছরের মতো এবারও অনলাইন প্রশিক্ষণ ও সহায়তা সেবা চালু রেখেছে। ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতারা ০৯৬৪৩-৭১৭১৭১ নম্বরে কল করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন।
    এছাড়া দেশের সব কর অঞ্চলে স্থাপন করা হয়েছে ই-রিটার্ন হেল্প ডেস্ক, যেখানে অফিস চলাকালীন সময়ে করদাতারা সরাসরি পরামর্শ ও সেবা নিতে পারেন।

    এনবিআরের কর্মকর্তারা বলছেন, এই বিপুল সংখ্যক অনলাইন রিটার্ন দাখিল কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের এক বড় সাফল্য। অনলাইন রিটার্ন শুধু সময় বাঁচাচ্ছে না, বরং করদাতাদের ভোগান্তি কমিয়ে দিচ্ছে এবং স্বচ্ছতা বাড়াচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.