Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টিসিবি ফ্যামিলি কার্ড: দেড় কোটি দরিদ্র বঞ্চিত
    অর্থনীতি

    টিসিবি ফ্যামিলি কার্ড: দেড় কোটি দরিদ্র বঞ্চিত

    হাসিব উজ জামানঅক্টোবর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা আইয়ুব আলী একসময় রিকশা চালাতেন। এখন শারীরিক সমস্যার কারণে আর তা করতে পারেন না। বাড়ির কাছে হকারি করে কিছু আয় করার চেষ্টা করছেন, তবুও সংসারের খরচ চালাতে পারছেন না। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করছেন তাঁর স্ত্রী। কিন্তু সব চেষ্টার পরও তারা পাননি স্বল্পমূল্যের পণ্য ক্রয়ের জন্য টিসিবির ফ্যামিলি কার্ড। শুধু আইয়ুব আলীই নন, এমন দেড় কোটি দরিদ্র মানুষ এখনও সুবিধা থেকে বঞ্চিত, কারণ বাতিল হওয়া সাড়ে ৩৮ লাখ ফ্যামিলি কার্ড এখনো বিতরণ হয়নি।

    আইয়ুব আলী বলেন, “টিসিবি প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার সময় আমি একটি কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু পাইনি। আগের সরকারের সময় নেতা-মেম্বারদের পিছে ঘুরেও কোনো ফল হয়নি। এখন মেম্বার-চেয়ারম্যানও নেই, আর কার কাছে যাবো? নেতারা তো নিজেদের লোকদের কার্ড বানাতেই ব্যস্ত।”

    ২০২২ সালে টিসিবি পণ্য বিক্রির শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করে। লক্ষ্য ছিল এক কোটি পরিবারকে কার্ডের আওতায় আনা। প্রথম বছরের মধ্যে এক কোটি পরিবারকে সরাসরি কার্ড দেওয়া হয়। প্রতিটি কার্ডের বিপরীতে চারজন করে মানুষ উপকারভোগী হিসেবে গণনা করা হয়েছিল।

    গত বছরের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এসব কার্ড যাচাই-বাছাই করে। ২০২৩ সালের নভেম্বরের শুরুতে ৫৭ লাখ কার্ড স্মার্টকার্ডে রূপান্তরিত হয়। বাকি ৪৩ লাখ কার্ড বাতিল করে স্থানীয় সরকার থেকে পুনরায় তথ্য চাওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ৫৭ লাখ কার্ডের বিপরীতে পণ্য বিতরণ শুরু হয়।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে ৬১ লাখ ৫১ হাজার ২৩২টি সক্রিয়, বাকি ৩৮ লাখ ৪৯ হাজার কার্ড এখনও অকার্যকর। প্রতিটি কার্ডের চারজন হিসাব করলে, দেড় কোটি দরিদ্র মানুষ এখনও সুবিধা থেকে বঞ্চিত।

    পিপিআরসি’র সমীক্ষায় দেখা গেছে, ২০২২ সালে দেশের দারিদ্র্য হার ছিল ১৮.৭ শতাংশ। অর্থাৎ তখন ৩ কোটি ১৭ লাখ মানুষ দরিদ্র হিসেবে বিবেচিত ছিলেন। বর্তমানে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে, দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৫ কোটি। টিসিবির পণ্য পাচ্ছে মাত্র ২ কোটি ৪৭ লাখ মানুষ। ফলে ১ কোটি ৫৩ লাখ মানুষ সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত।

    টিসিবি বলছে, একই পরিবারের দুইটি কার্ড থাকা, একই ফোন নম্বরে একাধিক কার্ড, মৃত ব্যক্তির নামের কার্ড ইত্যাদি কারণে কার্ড বাতিল করা হয়। স্মার্টকার্ড বিতরণের পরও অনেকে কার্ড অ্যাকটিভ করেননি, তাই বাতিল করা হয়েছে।

    টিসিবির মুখপাত্র মো. শাহাদত হোসেন জানান, “বাতিল কার্ড প্রতিস্থাপনে ধীরগতির মূল কারণ স্থানীয় সরকার থেকে তথ্য পাওয়ায় দেরি হচ্ছে। উপজেলা, জেলা বা সিটি করপোরেশন থেকে নাম, ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য এলে আমরা দ্রুত কার্ড প্রিন্ট করে বিতরণ করতে পারি।” তিনি আশা করেন, আগামী ডিসেম্বরের মধ্যে বাকি কার্ডগুলো বিতরণ শেষ হবে।

    কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস. এম. নাজের হোসাইন বলেন, “টিসিবি দায়সারা কাজ করছে। স্থানীয় সরকারকে চাপ দিয়ে ঠিকভাবে মনিটরিং করলে এতদিনে কার্ড বিতরণ হয়ে যেত। এই কার্ডগুলো বিতরণ হলে বাজারের এই দুর্মূল্যে দেড় কোটি মানুষ স্বস্তি পেত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ‘ইসরায়েলের আধিপত্যের ক্ষমতা আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই’

    আগস্ট 9, 2026
    বাণিজ্য

    বিল ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা ঋণ

    আগস্ট 9, 2026
    অর্থনীতি

    দুর্বল চাহিদায় বড়দিনের পোশাক রপ্তানিতে ধীরগতি

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.