Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২৮ শতাংশ
    অর্থনীতি

    বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২৮ শতাংশ

    মনিরুজ্জামাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিগারেট বিক্রি কমেছে। বিক্রিতে পতন হয়েছে ১ হাজার ৪০৬ কোটি ৬০ লাখ শলাকা বা ২৭.৯৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির সিগারেট বিক্রি হয়েছে ৩ হাজার ৬২৩ কোটি ৯০ লাখ শলাকা। তুলনায় আগের হিসাব বছরে বিক্রি ছিল ৫ হাজার ৩০ কোটি ৫০ লাখ শলাকা। এ তথ্য জানা গেছে কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে।

    তিন প্রান্তিকে বিএটিবিসির গ্রস আয় হয়েছে ৩২ হাজার ৯০৬ কোটি টাকা। আগের হিসাব বছরে গ্রস আয় ছিল ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা। আয় বেড়েছে হলেও নিট মুনাফা কমেছে। চলতি তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭২০ কোটি টাকা, আগের বছর যা ছিল ১ হাজার ৩২৩ কোটি টাকা। এতে নিট মুনাফা কমেছে ৪৫.৫৪ শতাংশ। কোম্পানির ব্যাখ্যা, বিক্রি কমে যাওয়ায়, শুল্ক বেড়ে যাওয়ায় এবং ঢাকার কারখানা স্থানান্তরের কারণে খরচ বেড়েছে।

    তিন প্রান্তিকে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৫ টাকা ২২ পয়সায়। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানি বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানি ১৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীরা মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন। একই বছরের ইপিএস হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা, আগের বছর যা ছিল ৩৩ টাকা ১১ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৮ পয়সায়।

    ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীরা ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ পেয়েছিলেন। সেই বছর বিএটিবিসির ইপিএস ছিল ৩৩ টাকা ১১ পয়সা এবং এনএভিপিএস ৯৯ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীরা ২০০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ওই বছর ইপিএস ছিল ৩৩ টাকা ১০ পয়সা এবং এনএভিপিএস ৭৬ টাকা ২৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানি। সেই বছর ইপিএস ছিল ২৭ টাকা ৭২ পয়সা, এনএভিপিএস ৬৮ টাকা ১৩ পয়সা।

    বিএটিবিসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’ রেটিং পেয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এ প্রত্যয়ন করেছে। এটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে।

    ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএটিবিসির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধনও একই। কোম্পানির রিজার্ভে রয়েছে ৫ হাজার ২২৪ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর ৭২.৯১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, সরকারের কাছে ০.৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.১১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮.৬১ শতাংশ শেয়ার রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.