Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রপ্তানি ও শিল্পোন্নয়নে আসছে বিজনেস প্রমোশন কাউন্সিল আইন
    অর্থনীতি

    রপ্তানি ও শিল্পোন্নয়নে আসছে বিজনেস প্রমোশন কাউন্সিল আইন

    মনিরুজ্জামাননভেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈদেশিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে এবং খাতভিত্তিক ব্যবসা উন্নয়ন কার্যক্রমকে সমন্বিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    খসড়ায় বলা হয়েছে, বাণিজ্য পদ্ধতি সহজ করা, পণ্য ও বাজারে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক বিধিবিধান মেনে ব্যবসার মান উন্নয়নই মূল লক্ষ্য। এর অংশ হিসেবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে। এ কাউন্সিল দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অ্যাসোসিয়েশনকে যৌথভাবে সহায়তা দেবে।

    ঢাকায় থাকবে কাউন্সিলের প্রধান কার্যালয়। সরকারের অনুমোদন নিয়ে দেশের অন্যান্য জায়গায় শাখা কার্যালয় খোলা যাবে। প্রতিষ্ঠানটির একটি ১০ সদস্যের পরিচালনা বোর্ড থাকবে, যার চেয়ারম্যান হবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। বোর্ডের নির্দেশনাতেই কাউন্সিলের সব কার্যক্রম পরিচালিত হবে। খসড়ায় আরও বলা হয়েছে, সম্ভাবনাময় খাতভিত্তিক কাউন্সিল গঠন ও সমন্বয়ের দায়িত্বে থাকবে এই কেন্দ্রীয় কাউন্সিল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ আয়োজন, খাতভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হবে। দেশীয় ও আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকেও সহায়তা দেওয়া হবে।

    রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত পণ্য উৎপাদনে আন্তর্জাতিক সার্টিফিকেশন বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সার্টিফিকেট অর্জনে সহায়তা করবে কাউন্সিল। সার্বিকভাবে এটি উৎপাদক, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে কার্যকর যোগসূত্র গড়ে তুলবে।

    এ বিষয়ে বাণিজ্য সচিব মহবুবুর রহমান বলেন, বর্তমানে প্রায় আটটি পণ্য ও সেবাভিত্তিক বিজনেস প্রমোশন কাউন্সিল কার্যক্রম পরিচালনা করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা পাচ্ছে। কিন্তু আইনি ভিত্তি না থাকায় অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় প্রশ্ন তোলে। তাই কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনতে এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রক্রিয়া সম্পন্ন হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ক্ষুদ্র শিল্পকে আরও এগিয়ে নিতে কাউন্সিলগুলোর ভূমিকা আরও জোরদার হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরের আয় ৬,৮০১ কোটি টাকা, ৫ বছরে উদ্বৃত্ত দ্বিগুণ

    আগস্ট 9, 2026
    অর্থনীতি

    এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস সংকট কমছে

    আগস্ট 9, 2026
    মতামত

    ‘ইসরায়েলের আধিপত্যের ক্ষমতা আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই’

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.