Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুল্কের গ্যাঁড়াকলে সাবেক ৩০ এমপির বিলাসবহুল গাড়ি
    অর্থনীতি

    শুল্কের গ্যাঁড়াকলে সাবেক ৩০ এমপির বিলাসবহুল গাড়ি

    মনিরুজ্জামাননভেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়িকে ঘিরে এখনো চলছেই জটিলতা। বারবার আলোচনায় আসলেও কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এবার চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্ক ছাড়ের প্রক্রিয়ায় আটকে পড়েছে গাড়িগুলো, যা যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করার সরকারি নির্দেশনার মুখে বাধা সৃষ্টি করেছে।

    সরকার গত মাসের শেষ দিকে সিদ্ধান্ত নে, সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি গাড়ি রাষ্ট্রায়ত্ত যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করা হবে। চট্টগ্রাম কাস্টম হাউসে একটি লিখিত নির্দেশনাও এসেছিল। কিন্তু সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আরেকটি নির্দেশনায় আগের আদেশ স্থগিত করেছে। ফলে গাড়িগুলো কাস্টম শুল্ক ও চট্টগ্রাম বন্দরের ডেমারেজ ও অন্যান্য চার্জ পরিশোধের বিষয়েও আটকা পড়ে।

    এর আগে গাড়িগুলো একবার নিলামে তোলা হয়েছিল। সেখানে একটি সিন্ডিকেট নিলাম হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি শনাক্ত হলে নিলাম স্থগিত করে এনবিআর। পরে সরকারি সংস্থার কাছে গাড়ি হস্তান্তরের বিষয়টি আসে। এনবিআরের ওই নির্দেশনায় বলা হয়েছিল, গাড়িগুলো রাষ্ট্রায়ত্ত যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করা হবে। চিঠি চট্টগ্রাম কাস্টম হাউসে আসে ২৮ সেপ্টেম্বর। চিঠিতে উল্লেখ ছিল, দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা গাড়িগুলো বিকল্প উপায়ে নিষ্পত্তির সুযোগ থাকায় অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে গাড়িগুলো সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।গত সপ্তাহে এনবিআর একটি নতুন চিঠিতে আদেশ স্থগিত করে। তবে স্থগিত হওয়ার কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

    চট্টগ্রাম কাস্টম হাউসের সূত্র বলছে, এই গাড়িগুলো নিলামে বিক্রি হলে কাস্টম হাউস ১৭৫ কোটি টাকা রাজস্ব পেত। গাড়িগুলো রাষ্ট্রায়ত্ত যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করতে হলে শুল্ক ছাড়ার পাশাপাশি বন্দরের চার্জ ও ডেমারেজও পরিশোধ করতে হবে। এই দুই চার্জ দাবি থাকায় গাড়ি হস্তান্তর প্রক্রিয়া আটকা পড়েছে।

    কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম) মো. রাসেল আহমেদ বলেন, “গাড়ি হস্তান্তরের চিঠি পেয়েছিলাম। পরে আদেশ স্থগিত করা হয়। প্রক্রিয়া আপাতত বন্ধ। শুল্ক ও বন্দর চার্জ পরিশোধ ছাড়া গাড়ি হস্তান্তর সম্ভব নয়। আইনগত কিছু বিষয় রয়েছে। পরে নির্দেশনা আসলে প্রক্রিয়া চালু হবে।”

    নিলাম সূত্রে জানা যায়, গাড়িগুলো ১৭ ফেব্রুয়ারি ই-নিলামে তোলা হয়েছিল। সেখানে সিন্ডিকেটের সদস্যরা নামমাত্র দর দিয়েছিল। প্রথম নিলামে ৪৪টি গাড়ি নিলামে তোলা হয়, যার মধ্যে সাবেক এমপিদের ২৪টি বিলাসবহুল গাড়ি ছিল। ১৩৩টি দরপত্র জমা পড়লেও ১১টি গাড়ির লটের দরপত্র আসেনি।

    ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ১০ কোটি টাকার বেশি দামের গাড়ি শুল্কমুক্ত খালাস করা সম্ভব হয়নি। প্রথম নিলামে গাড়িগুলোর অনেক দর নামমাত্র ছিল, কিছু গাড়ির সর্বোচ্চ দর ছিল এক লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে। প্রকৃত মূল্য ছিল ১০ কোটি টাকার কাছাকাছি। নিলামে অংশ নেওয়া সিন্ডিকেট সামান্য বেশি দর দিলে গাড়ি বিক্রি হয়ে যেত। বিষয়টি কাস্টম হাউস ও এনবিআর শনাক্ত করে সরকারি সংস্থায় হস্তান্তরের সুপারিশ দেয়। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা অনুযায়ী, গাড়িগুলোর মধ্যে টয়োটা ব্র্যান্ডের ২৬টি ল্যান্ড ক্রুজার এবং চারটি হ্যারিয়ার রয়েছে।

    গাড়িগুলো আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামান, মজিবুর রহমান, জান্নাত আরা হেনরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, এস এম কামাল হোসেন, মো. আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, মুহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মো. সাদ্দাম হোসেন (পাভেল), তারানা হালিম, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার জাহেদী, আখতারউজ্জামান, মো. আবুল কালাম আজাদ, রুনু রেজা, মো. তৌহিদুজ্জামান, শাহ সারোয়ার কবীর, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, আবদুল মোতালেব, শাম্মী আহমেদ ও মোহাম্মদ আবদুল ওয়াহেদ।

    এগুলোর মধ্যে ২৪টি ২০২৪ সালের ল্যান্ড ক্রুজার জেডএক্স মডেল, সংরক্ষিত মূল্য প্রতি গাড়ি ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২০২১ সালের ২৬৯৩ সিসি ল্যান্ড ক্রুজার টিএক্স মডেল দুটি আছে, যার একটির মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটির ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.