Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মুডিসের ঋণমান রিপোর্টে পুনর্মূল্যায়নের দাবি বাংলাদেশ ব্যাংকের
    অর্থনীতি

    মুডিসের ঋণমান রিপোর্টে পুনর্মূল্যায়নের দাবি বাংলাদেশ ব্যাংকের

    মনিরুজ্জামাননভেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়ছে বাংলাদেশে। বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। দাতা সংস্থা ও বিনিয়োগকারীদের মধ্যে দেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

    সম্প্রতি ওয়াশিংটনে সফরকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মুডিসের প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার সঙ্গে সঙ্গে মুডিস দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়েছে। পরবর্তীতে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসলেও সংস্থাটি ঋণমান আপডেট করেনি।

    গভর্নর জানান, “ব্যালেন্স অব পেমেন্টে এখন আমরা ভালো অবস্থানে আছি,” কিন্তু মুডিস ন্যায়বিচার করছে না। তিনি সংস্থাটিকে নতুন করে যাচাই-বাছাই করে ঋণমান আপডেট করার আহ্বান জানিয়েছেন।

    মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত। ফলে সংস্থাটি দেশের ঋণমান ‘বি-ওয়ান’ থেকে কমিয়ে ‘বি-টু’ করেছে এবং নেতিবাচক পূর্বাভাস প্রকাশ করেছে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ ৮.৪৪ বিলিয়ন ডলার বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের অর্থনীতিতে এই সংকট কাটবে না।

    অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “দেশে চলমান অস্থিরতার কারণে কেউ বিনিয়োগ করতে চাইবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে সক্রিয় করতে হবে।” গভর্নর ড. আহসান এইচ মনসুর মুডিসের তথ্য হালনাগাদ না করার বিষয়টিকে ‘খাদ্যে বিষ মেশানোর মতো’ হিসেবে আখ্যায়িত করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বৈশ্বিক সংকটে অর্থনীতিকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে হবে

    মে 9, 2026
    অর্থনীতি

    মার্কিন চুক্তি: আমরা ট্রাম্পের আদেশপত্র মানতে বাধ্য নই

    মে 9, 2026
    অর্থনীতি

    ভূমি উন্নয়ন কর আদায় প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের নতুন নীতিমালা

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.