Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অর্থনীতি»আরামকোর ২৮০০ কোটি ডলারের নিট মুনাফা অর্জন
    অর্থনীতি

    আরামকোর ২৮০০ কোটি ডলারের নিট মুনাফা অর্জন

    মনিরুজ্জামাননভেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবের জ্বালানি তেল জায়ান্ট আরামকো চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৮০০ কোটি ডলারের নিট মুনাফা অর্জন করেছে। গত বছরের একই সময় প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ২৭৭০ কোটি ডলার। শক্তিশালী উত্তোলন কার্যক্রম ও চলমান বড় প্রকল্পের অগ্রগতি কোম্পানির আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    প্রান্তিকের সময়ে কোম্পানির নগদপ্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৩৬১০ কোটি ডলারে, যা গত বছর ছিল ৩৫২০ কোটি ডলার। একই সময় ফ্রি ক্যাশ ফ্লো বেড়ে ২৩৬০ কোটি ডলারে পৌঁছেছে, যেখানে আগের বছর তা ছিল ২২০০ কোটি ডলার। সেপ্টেম্বরের শেষে কোম্পানিটির ঋণের অনুপাত ৬.৩ শতাংশ। আরামকোর পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের জন্য ২১১০ কোটি ডলারের মূল লভ্যাংশ এবং ২০ কোটি ডলারের পারফরম্যান্স-ভিত্তিক লভ্যাংশ ঘোষণা করেছে। এটি চলমান অক্টোবর-ডিসেম্বরে পরিশোধ করা হবে।

    প্রেসিডেন্ট ও সিইও আমিন এইচ নাসের বলেছেন, “পরিবর্তিত বাজার পরিস্থিতিতেও আমাদের মানিয়ে নেওয়ার সক্ষমতা আবারো প্রমাণিত হয়েছে। আমরা কম অতিরিক্ত ব্যয়ে উত্তোলন বাড়াতে পেরেছি এবং গ্রাহকদের নির্ভরযোগ্যভাবে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করতে সক্ষম হয়েছি।”

    আরামকো জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের অংশ। সম্প্রতি কোম্পানিটি ১,১১০ কোটি ডলারের জাফুরা গ্যাস চুক্তি সম্পন্ন করেছে এবং চীনের সিনোপেকের সঙ্গে নতুন যৌথ পরিশোধনাগার ও পেট্রোকেমিক্যাল কোম্পানি গঠন করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    করজালে যুক্ত হচ্ছে লক্ষাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান

    মে 24, 2026
    অর্থনীতি

    গাড়ির দামের ওপরই নির্ভর করবে নতুন কর কাঠামো

    মে 24, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক চাপে প্রকল্প ঋণ পুনর্বিন্যাসের পথে সরকার

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.