Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সেপ্টেম্বরে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ বেড়েছে অল্প
    অর্থনীতি

    সেপ্টেম্বরে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ বেড়েছে অল্প

    হাসিব উজ জামাননভেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বেসরকারি খাত সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় সামান্য পরিমাণে বেশি বিদেশি ঋণ নিয়েছে। তবে ঋণের এই বৃদ্ধি এখনো খুবই সীমিত, যা দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতির স্থবির চিত্রই ফুটিয়ে তোলে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আগস্টের শেষে এই পরিমাণ ছিল ৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে ঋণ বেড়েছে মাত্র ৬৮ মিলিয়ন ডলার।

    অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের কর্মকর্তারা বলছেন, এই সামান্য ঋণ বৃদ্ধি ইতিবাচক হলেও এটি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নয়। একসময় যেখানে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ১৬ বিলিয়ন ডলারেরও বেশি, সেখানে এখন তা সাড়ে ৯ বিলিয়ন ডলারের কিছু ওপরে ঘুরপাক খাচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের নেওয়া ঋণগুলোর পেমেন্ট চলমান থাকায় নতুন ঋণের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখাচ্ছে।
    তার ভাষায়, “বিদেশি ঋণ সাধারণত নির্দিষ্ট মেয়াদি হয়। মেয়াদ পূর্ণ হলে পরিশোধ করতেই হয়। ফলে একদিকে ঋণ পরিশোধ হচ্ছে, অন্যদিকে নতুন ঋণ আসছে— কিন্তু নিট হিসেবে তেমন বড় বৃদ্ধি দেখা যায় না।”

    অন্যদিকে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, আন্তর্জাতিক ক্রেডিট লাইন সংকুচিত হয়ে যাওয়াও বড় কারণ। “বিদেশি ব্যাংকগুলো এখন আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। তারা এখন অনেক বেশি সতর্ক, ফলে স্বল্পমেয়াদি ঋণের প্রবাহও ধীর,” বলেন তিনি।

    বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা জানান, দেশে নতুন বিনিয়োগ কার্যত স্থবির হয়ে আছে। ৫ আগস্টের পর রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেওয়ায় অনেক উদ্যোক্তা বিদেশে চলে গেছেন, বড় বড় শিল্পগোষ্ঠীর প্রকল্প থেমে আছে। ফলে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, আর তার সঙ্গে কমেছে বায়ার্স ক্রেডিটও।

    তিনি আরও বলেন, “নির্বাচনের আগে এ পরিস্থিতি বিশেষ পরিবর্তন হবে না। তবে নির্বাচন হলে বিনিয়োগ বাড়বে, তখন বেসরকারি খাতে বিদেশি ঋণও বাড়তে পারে।”

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষে দেশের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। এক বছর পর, অর্থাৎ ২০২৩ সালের শেষে তা কমে দাঁড়ায় ১১ দশমিক ৮০ বিলিয়ন ডলারে, আর ২০২৪ সালের শেষে তা আরও কমে হয় ১০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

    অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রায় ১২ শতাংশ কমেছে, যা বিনিয়োগে অনাগ্রহের স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

    তাদের মতে, নতুন বিনিয়োগে আগ্রহ ফিরিয়ে আনতে রাজনৈতিক স্থিতিশীলতা, টাকার মানের স্থিরতা ও ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    তেলের দাম বাড়লে বাংলাদেশের কোন পণ্যের দাম আগে বাড়ে?

    আগস্ট 24, 2026
    বাণিজ্য

    দেশের চাহিদা মিটিয়ে ১৩২ দেশে বাংলাদেশের ওষুধ

    আগস্ট 24, 2026
    অর্থনীতি

    সরকারি ঋণের চাপ বাড়ছে, ব্যাংক থেকে ধার লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হাজার কোটি টাকা বেশি

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.