Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পুরোনো গাড়ি আমদানির নিয়ম পরিবর্তনের প্রস্তাব
    অর্থনীতি

    পুরোনো গাড়ি আমদানির নিয়ম পরিবর্তনের প্রস্তাব

    মনিরুজ্জামাননভেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন আমদানি নীতিতে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির সুযোগ রাখার প্রস্তাব রয়েছে। বর্তমানে আমদানি নীতি অনুযায়ী পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি দেশে আনা যায় না।

    নতুন নীতিতে তিন বছরের বেশি পুরোনো এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার সব ধরনের মোটরসাইকেল আমদানির সুযোগ রাখার প্রস্তাবও রয়েছে। শর্ত সাপেক্ষে এসব সুযোগ নিয়ে আগামী তিন বছরের (২০২৫-২৮) আমদানি নীতি আদেশের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে।

    বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসা-বাণিজ্য সহজীকরণকে মাথায় রেখে আমদানি নীতি তৈরি করা হচ্ছে। শিগগিরই আমরা এ নীতির খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাব। আলাদাভাবে আমদানি ও রপ্তানি নীতি সম্পর্কিত খসড়াও তৈরি করা হচ্ছে।” স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে আরও এক বছর বাকি। নতুন আমদানি নীতি তৈরি করার সময় এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

    বিদ্যমান আমদানি নীতি আদেশের ২০২১-২৪ মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হয়েছে। নতুন আদেশ জারি না হওয়া পর্যন্ত বিদ্যমান নীতি কার্যকর থাকবে। নতুন নীতি প্রণয়নের কাজ এক বছরের বেশি সময় ধরে চলছে। উল্লেখ্য, ২০২১-২৪ নীতিও প্রণয়ন করা হয়েছিল আগের (২০১৫-১৮) নীতির মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর, অর্থাৎ ২০২২ সালের মে মাসে।

    নতুন নীতিতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের প্রস্তাব থাকতে পারে। শর্ত সাপেক্ষে আমদানির সুযোগ দেওয়া হতে পারে সাড়ে ৪ সেন্টিমিটারের কম ব্যাস বা দৈর্ঘ্যের মাছ ধরার কারেন্ট জালের। এছাড়া পাম অলিন আমদানির ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে মান উত্তীর্ণের প্রত্যয়ন বাধ্যতামূলক করার শর্ত তুলে দেওয়া হতে পারে।

    বাংলাদেশ রিকন্ডিশনস ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক  বলেন, “যুক্তরাজ্যে গাড়ির বয়সসীমা নেই। পাকিস্তানও এটি তুলে দিয়েছে। মানুষ যাতে কম দামে গাড়ি ব্যবহার করতে পারে, তার জন্য আমরা পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির সুযোগের দাবি জানিয়েছিলাম।”

    পুরোনো গাড়ি পরিবেশদূষণ করতে পারে কি না জানতে চাইলে আবদুল হক বলেন, “পরিবেশদূষণে গাড়ির বয়স কোনো বিষয় নয়। নতুন গাড়িও দূষণ করতে পারে, আবার পুরোনো গাড়ি তা নাও করতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.