Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩২টি স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ব্র্যাক
    অর্থনীতি

    ৩২টি স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ব্র্যাক

    মনিরুজ্জামাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রসার ঘটাতে ব্র্যাক শুরু করেছে ৩২টি স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ। প্রকল্পে ৪.৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। এটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

    গতকাল সোমবার (১০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ও ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

    প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে ইডকল। দেশের ২১টি জেলায় ব্র্যাকের ৩২টি স্থাপনা এই প্রকল্পের আওতায় থাকবে। প্রতিটি স্থাপনার আকার ও কার্যক্রম অনুযায়ী সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা নির্ধারিত হবে। কিছু স্থাপনায় ক্ষমতা থাকবে ৫১১ কিলোওয়াট পর্যন্ত।

    চুক্তি স্বাক্ষরের সময় ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান এবং ব্র্যাকের জলবায়ু কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী ও চিফ ফাইনানসিয়াল অফিসার সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের বিভিন্ন কার্যালয়, ব্র্যাক এন্টারপ্রাইজেস, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এগিয়ে যাবে। সরকারের নেট মিটারিং নীতি অনুযায়ী উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে ক্রেডিট বা আর্থিক সুবিধাও পাওয়া যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.