Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক কর কাটার নির্দেশ
    অর্থনীতি

    সরকারি কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক কর কাটার নির্দেশ

    মনিরুজ্জামাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রম করলে তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক হয়েছে। এই নির্দেশনা দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়। গতকাল সোমবার (১০ নভেম্বর) এটি প্রকাশিত হয় অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখার মাধ্যমে।

    পত্রে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী চলতি অর্থবছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। সেক্ষেত্রে বেতন বিল প্রস্তুতের সময় তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক।

    নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে। এর আগে গত ৭ নভেম্বর এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়ে একই বিষয় জানিয়েছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের মাসিক বেতন থেকে কোনো আয়কর কর্তন করেন না। তাই চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের মাসিক বেতন থেকে উৎসে কর কর্তন করা বাধ্যতামূলক।

    চিঠিতে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করযোগ্য বেতন-ভাতাদি পরিশোধের ক্ষেত্রে অন্য কোনো উৎস থেকে আগেই আয়কর পরিশোধ হয়ে থাকলে তা সমন্বয়পূর্বক বিবেচনা করতে হবে। এরপর বেতন-ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.