Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এলডিসি থেকে উত্তরণের ৭ বছরের রোডম্যাপ চায় জাতিসংঘ
    অর্থনীতি

    এলডিসি থেকে উত্তরণের ৭ বছরের রোডম্যাপ চায় জাতিসংঘ

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 12, 2025নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলডিসিতে উত্তরণের কঠিন চ্যালেঞ্জে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের এলডিসিবিষয়ক কার্যালয়ের মিশন স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে মসৃণ উত্তরণের জন্য আগামী সাত বছরের প্রস্তুতির একটি স্পষ্ট রোডম্যাপ চেয়েছে।

    ব্যবসায়ীরা জানিয়েছেন, উত্তরণের প্রস্তুতির জন্য মোট ছয় বছরের সময় প্রয়োজন। তারা রোডম্যাপের মাধ্যমে বেসরকারি খাত কীভাবে এ সময়কে কাজে লাগাতে পারে, তা জাতিসংঘের কাছে তুলে ধরতে চাইছে।

    রাজধানীর গুলশানে ইউএন হাউসে সোমবার অনুষ্ঠিত বৈঠকে রপ্তানি খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হয়। এতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ব্যবসায়ীদের নেতৃত্ব দেন। জাতিসংঘ মিশনের পক্ষ থেকে নেতৃত্ব দেন এলডিসিবিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড মোলেরুস।

    বৈঠকে অংশ নেন নিট পণ্যের রপ্তানিকারক সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক হোসেন মেহমুদ, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ, সাবেক পরিচালক শরীফ জহির এবং লুৎফে এম আইয়ুব।

    বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বৈঠকে আমরা সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। বেসরকারি খাত এখনো প্রস্তুত নয়। আমরা জাতিসংঘ মিশনকে জানিয়েছি, উত্তরণের জন্য সাধারণত তিন বছরের প্রস্তুতি সময় দেওয়া হয়। আমরা আরও তিন বছর সময় চাইছি। হাতে এক বছর সময় থাকায় সব মিলিয়ে সাত বছরের একটি সুস্পষ্ট রোডম্যাপ চাওয়া হয়েছে।”

    ব্যবসায়ীরা জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনের প্রভাব ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতার কারণে বিদেশি ক্রেতারা রপ্তানি আদেশ কমাচ্ছেন। এ পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় সমন্বয়হীনতা দেখা দিয়েছে।

    তারা কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও করেছেন। এর মধ্যে রয়েছে:

    • বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী বিকল্প প্রণোদনা চালু করা
    • ব্যাংক সুদের হার কমানো
    • ইডিএফ পুনঃপ্রবর্তন করে অর্থনৈতিক চাপ কমানো
    • নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা
    • লজিস্টিকস অদক্ষতা দূর করা
    • ইইউর জিএসপি প্লাস অর্জন করা
    • প্রধান বাণিজ্য অংশীদারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা

    এদিকে, জাতিসংঘ মিশন আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সঙ্গে বৈঠক করবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গণপতির মরদেহ যেখানে ছিল, সেই ছাদে পানি কেন? কী জানাল পুলিশ

    আগস্ট 27, 2026
    অর্থনীতি

    শিল্পে গ্যাস বাড়াতে সিএনজি সরবরাহে রেশনিং, তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালুর উদ্যোগ

    আগস্ট 26, 2026
    বিশ্লেষণ

    বিক্রির অঙ্ক বড় হলেই করের অঙ্ক বড় হবে – বিষয়টা এত সহজ নয়

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.