Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে: ড. সালেহউদ্দিন
    অর্থনীতি

    বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে: ড. সালেহউদ্দিন

    এফ. আর. ইমরাননভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য সরকারের উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় দেশের অর্থনীতি এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

    ড. সালেহউদ্দিন আরো জানান, রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। যদিও অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ এখনো রয়েছে, তবু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। প্রধান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বাংলাদেশের অর্জন ও অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে।

    তিনি ভবিষ্যতের খাতগুলোতে অতিরিক্ত ব্যয় কমানো এবং জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানান। উদাহরণ হিসেবে অতীতের মেগা প্রকল্পগুলোর ব্যয় তুলে ধরে বলেন, কিছু প্রকল্প বাস্তবে খুব বেশি উপকার দেয়নি। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত প্রকল্পে আরো জবাবদিহিতা ও সংযম দেখানোর প্রয়োজন।

    ড. সালেহউদ্দিন বলেন, আগামী মাসগুলো গুরুত্বপূর্ণ এবং বিদ্যমান কাঠামোকে সমন্বিত করে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরই মূল দায়িত্ব। জাতীয় উন্নয়ন কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; জনগণ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য খাতেও উন্নতি আশা করে।

    তিনি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজমেন্ট বোর্ড বিএপিও-নগদের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    একাদশে ভর্তির প্রথম ধাপে কলেজ পেলেন ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী

    সেপ্টেম্বর 16, 2026
    বাংলাদেশ

    বছরের শেষ চার মাসে প্রায় ৭ লাখ টন অতিরিক্ত জ্বালানি তেল আমদানি করবে সরকার

    সেপ্টেম্বর 16, 2026
    বাংলাদেশ

    নদীমাতৃক বাংলাদেশে পানি নিয়ে এত সংকট কেন

    সেপ্টেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.