Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিংয়ে রেকর্ড গতি, জাহাজে আর অপেক্ষা নেই
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিংয়ে রেকর্ড গতি, জাহাজে আর অপেক্ষা নেই

    সিভি ডেস্কনভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রাম বন্দর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দর চলতি বছর কার্গো, কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। কর্মদক্ষতা বাড়ায় বহিঃনোঙরে জাহাজের অপেক্ষার সময়ও শূন্যে নেমে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের প্রথম ১০ মাসে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং হয়েছে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউস কনটেইনার, ১ কোটি ১৫ লাখ মেট্রিক টন কার্গো এবং ৩ হাজার ৫৫২টি জাহাজ। গত বছরের একই সময়ের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, কার্গো বেড়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ১০ দশমিক ৯৭ শতাংশ।

    সংখ্যায় দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর অতিরিক্ত হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টিইইউস কনটেইনার, ১২ লাখ ৯০ হাজার মেট্রিক টন কার্গো এবং ৩৫১টি জাহাজ।

    ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। জুলাই থেকে অক্টোবর সময়ে হ্যান্ডলিং হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৮০৫ টিইইউস কনটেইনার, ৪৫ লাখ ২০ হাজার মেট্রিক টন কার্গো এবং ১ হাজার ৪২২টি জাহাজ। গত অর্থবছরের একই সময়ের তুলনায় কনটেইনারে প্রবৃদ্ধি ১০ দশমিক ১৫ শতাংশ, কার্গোতে ১৫ দশমিক ৭৬ শতাংশ এবং জাহাজে ১১ শতাংশ।

    নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)–এর কর্মদক্ষতাও বেড়েছে। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিচালিত এ টার্মিনালে চলতি অর্থবছরের প্রথম চার মাসে হ্যান্ডলিং হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৮৭১ টিইইউস কনটেইনার ও ২৫৩টি জাহাজ। আগের বছরের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ১৯ দশমিক ৩৫ শতাংশ।

    বহিঃনোঙরে ‘জিরো ওয়েটিং টাইম’

    বন্দরের পরিচালন দক্ষতা বাড়ায় বহিঃনোঙরে জাহাজের অপেক্ষা প্রায় শূন্যে নেমে এসেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত সেপ্টেম্বরে ৯ দিন, অক্টোবরে ১৮ দিন এবং নভেম্বরে ১৯ দিন কোনো জাহাজকে অপেক্ষা করতে হয়নি। বন্দরে পৌঁছামাত্রই জাহাজগুলো বার্থিং সুবিধা পেয়েছে।

    এতে আমদানিকারকদের পণ্য দ্রুত খালাস করা সহজ হয়েছে এবং রপ্তানিকারকরা নির্ধারিত সময়ে কনটেইনার জাহাজে তুলতে পারছেন। বন্দর কর্তৃপক্ষের মতে, এই সুবিধা ‘লিড টাইম’ কমিয়েছে, পণ্য খরচও কমাতে সহায়তা করছে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতা শক্তিশালী করছে।

    অগ্রগতির নেপথ্যে যা রয়েছে

    বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজন, ইয়ার্ডের ধারণক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ অগ্রগতি সম্ভব হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বৈশ্বিক শিপিং কোম্পানি মায়েরস্ক লাইনের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করে। তারা এনসিটি ও অন্যান্য টার্মিনালে জাহাজের অপেক্ষার সময় কমে আসা ও সামগ্রিক কর্মদক্ষতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে।

    বন্দর কর্তৃপক্ষ মনে করে, এসব অর্জন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যতে উন্নত বন্দর ব্যবস্থাপনার পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি-খাদ্য নিরাপত্তায় ৩.২৫ বিলিয়ন ডলার সহায়তা চায় সরকার

    এপ্রিল 11, 2026
    অর্থনীতি

    বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬: ভোটগ্রহণ সময়সূচি, কেন্দ্র ও প্রার্থিতা সংক্রান্ত বিধি-বিধান

    এপ্রিল 11, 2026
    অর্থনীতি

    প্রতি শলাকায় তিন টাকা দাম বাড়লে রাজস্ব আয় হবে ৪৬ হাজার কোটি টাকা

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.