Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮০ কোটি টাকার বিনিয়োগে এনএসইজেডে নতুন দিগন্ত
    অর্থনীতি

    ৮০ কোটি টাকার বিনিয়োগে এনএসইজেডে নতুন দিগন্ত

    মনিরুজ্জামানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি রপ্তানিমুখী শিল্প স্থাপনের জন্য বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে জমি লিজ চুক্তি সম্পন্ন করেছে।

    চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ এনএসইজেডে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব শিল্প ইউনিট স্থাপন করবে। ইউনিটটি কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করবে এবং গ্যাসের প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানটি জানায়, আগামী বছরের মে মাস থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

    নতুন ইউনিটে উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে পলিউরেথেন ফোম, পলিইথিলিন ফোম, রিসাইকেলড ফোম, ম্যাট্রেস, পিলো, কমফোর্টার এবং শু ইনসোল। উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের প্রায় ৯০ শতাংশ চীন, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া থেকে আমদানি করা হবে। প্রতিষ্ঠানটির ইতিমধ্যে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি কারখানা রয়েছে।

    বেজা আশা করছে, এই শিল্প ইউনিট স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি করবে। এছাড়া দেশের রপ্তানি খাতে নতুন সংযোজন ঘটবে। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা আরও বাড়বে বলে তারা মনে করছে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জ্যান্ট অ্যাকসেসরিজের বিনিয়োগ পরিবেশবান্ধব শিল্পের একটি ভালো উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের রপ্তানিমুখী শিল্প অন্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদেরও এখানে বিনিয়োগে উৎসাহিত করবে।

    জ্যান্ট অ্যাকসেসরিজের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের মাধ্যমে তারা টেকসই শিল্পায়ন, পরিবেশ সংরক্ষণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দেবে। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখার প্রত্যাশাও প্রকাশ করা হয়েছে।

    চুক্তি স্বাক্ষর করেন বেজার পক্ষে নির্বাহী সদস্য সালেহ আহমদ এবং জ্যান্ট অ্যাকসেসরিজের পক্ষে চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বেজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বেজা সূত্র জানায়, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৭টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে এবং আরও ২৪টি নির্মাণাধীন। দেশের বৃহত্তম এই পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের পাশাপাশি আধুনিক নগর সুবিধা, অবকাঠামো ও টেকসই ইউটিলিটি গড়ে তোলা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিদেশি ঋণ শোধে ব্যয় হবে প্রায় ৫ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    অর্থনীতি

    নতুন পোশাক কারখানায় এফওসি সুবিধা চায় বিজিএমইএ

    মে 3, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটে অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.