Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতীয় পণ্যে মেক্সিকোর ৫০% শুল্ক
    অর্থনীতি

    ভারতীয় পণ্যে মেক্সিকোর ৫০% শুল্ক

    মনিরুজ্জামানডিসেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমেরিকার পর এবার ভারতসহ এশিয়ার কয়েকটি দেশের পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। নতুন এই শুল্কনীতিতে ভারতীয় রপ্তানিকারকদের উদ্বেগ বাড়ছে। সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের আরোপ করা একই ধরনের শুল্ক নিয়ে সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয়েছে।

    মেক্সিকো সরকার জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ কয়েকটি এশীয় দেশ থেকে আমদানি করা পণ্যে এ নতুন শুল্ক কার্যকর হবে। দেশটির দাবি, স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

    কোন কোন পণ্যে শুল্ক বাড়ছে:

    শুল্ক আরোপ করা হয়েছে এমন সব শিল্পপণ্যে, যেগুলো স্থানীয় উৎপাদকদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। এর মধ্যে রয়েছে—অটো পার্টস ও হাল্কা গাড়ি, পোশাক, টেক্সটাইল, খেলনা, প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম, চামড়াজাত পণ্য, ঘরোয়া সামগ্রী, সাবান, পারফিউম এবং নানা ধরনের কসমেটিক্স।

    মেক্সিকো বলছে, যেসব দেশের সঙ্গে তাদের কোনো বাণিজ্য চুক্তি নেই কেবল সেসব দেশের পণ্যের ওপরই এই শুল্ক বসানো হচ্ছে। এতে অতিরিক্ত ৩.৮ বিলিয়ন ডলার রাজস্ব পাওয়া যাবে বলে আশা করছে দেশটি।

    কেন বাড়ানো হলো শুল্ক:

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও স্থানীয় শিল্পকে আরও সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন। তার দাবি, মেক্সিকো এশিয়ায় তৈরি শিল্পপণ্যের ওপর, বিশেষ করে চীনের ওপর, অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। এতে আমদানি বাড়লেও স্থানীয় উৎপাদন সংকুচিত হচ্ছিল এবং বাণিজ্য ঘাটতি বাড়ছিল। তাই আমদানি কমানো, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি—এই তিন লক্ষ্য সামনে রেখে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ভারতের ওপর কী প্রভাব পড়বে:

    এই নতুন শুল্কের সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় অটোমোবাইল শিল্পে। গাড়ির আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হওয়ায় ভারতীয় কোম্পানিগুলো তাদের বড় বাজারগুলোর একটিতে নতুন করে চাপে পড়বে।

    শিল্প মহলের আশঙ্কা, এতে ভারতের গাড়ি রপ্তানিতে বড় ধরনের ধস নামতে পারে। প্রায় ৯ হাজার কোটি টাকার গাড়ি রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে ভারত সরকারকে মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিদ্যুতায়নের যুগে রেলওয়ে—৪২.৮৩ বিলিয়ন টাকার মেগা প্রকল্প

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    অর্থনীতি

    বন্দরের শৃঙ্খলা ফেরানোর নেপথ্য নায়ক ছিলেন “মুনীর চৌধুরী”

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.