Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডলারের তুলনায় ভারতীয় রুপির দাম কমেছে রেকর্ড মাত্রায়
    অর্থনীতি

    ডলারের তুলনায় ভারতীয় রুপির দাম কমেছে রেকর্ড মাত্রায়

    মনিরুজ্জামানডিসেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের মুদ্রা রুপির দরপতন অব্যাহত রয়েছে। চলতি ডিসেম্বর মাসে ডলারের বিপরীতে রুপির দাম ৯০ পেরিয়ে গিয়েছে। আজ শুক্রবার তা নতুন রেকর্ড গড়েছে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ভ্রমণকারীরা সুবিধা পাবেন।

    আজ শুক্রবার ভারতীয় মুদ্রার দাম ২৪ পয়সা কমে প্রতি মার্কিন ডলারের বিপরীতে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৫৬-এ। বৃহস্পতিবার দাম ছিল ৯০ দশমিক ৩২। এটাই রুপির ইতিহাসে সর্বনিম্ন দর। খবর ইকোনমিক টাইমস।

    চলতি বছরের শুরু থেকেই রুপির অবস্থা টালমাটাল। ধারাবাহিকভাবে দাম কমছে। বছরের শেষ প্রান্তে এসে তা রীতিমতো খাদের কিনারায় চলে গেছে।

    বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সংক্রান্ত জটিলতা রুপির দরপতনের মূল কারণ। সম্প্রতি ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে আলোচনা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিও আলোচনার জন্য ভারতে এসেছেন। তবুও রুপির দর পতন থামানো সম্ভব হয়নি।

    রুপির দরপতনের আরও কিছু কারণ আছে। আমদানিকারীরা ডলার কেনায় ব্যাপকতা দেখাচ্ছেন। ভারতের শেয়ারবাজার থেকে চলতি বছরে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ চলে গেছে। সম্প্রতি এই ধারা আরও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধাতুর মূল্য বৃদ্ধি রুপির ওপর চাপ বাড়িয়েছে।

    সংবাদে বলা হয়েছে, ডলারের বিপরীতে রুপির দাম ৮৯ পেরোনোর পর তা পুনরুদ্ধার করতে পারছে না। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের নভেম্বর পর্যন্ত রুপির অবমূল্যায়ন হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার খেতাবও পেয়েছে রুপি। শুধু ডলার নয়, ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান—প্রধান চারটি মুদ্রার বিপরীতেও রুপির দর কমেছে।

    বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীরা এখন উদ্বিগ্ন। রুপি স্থিতিশীল হবে কি না, এবং ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে স্পষ্টতা আসবে কি না, তা এখন গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশিদের ওপর প্রভাব:
    এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ভ্রমণকারীরা ডলার ভাঙলে আগের চেয়ে বেশি রুপি পাবেন। বাংলাদেশে ডলারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল, প্রায় ১২২ টাকার মধ্যে রয়েছে। দেশের বাজারে ডলারের দাম স্থিতিশীল, আর ভারতে রুপির দরপতন—এই অবস্থায় বাংলাদেশি ভ্রমণকারীরা সুবিধা পাবেন। যদিও ভিসা–নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ভারতে খুব বেশি বাংলাদেশি যেতে পারছেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    অর্থনীতি

    বন্দরের শৃঙ্খলা ফেরানোর নেপথ্য নায়ক ছিলেন “মুনীর চৌধুরী”

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.