Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রহ্মপুত্র তীরে ‘দত্তের বাজার’: প্রতি হাটে ৪০ মণ মাছ বিক্রি
    অর্থনীতি

    ব্রহ্মপুত্র তীরে ‘দত্তের বাজার’: প্রতি হাটে ৪০ মণ মাছ বিক্রি

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ময়মনসিংহের দত্তের বাজারে ব্রহ্মপুত্র নদসহ স্থানীয় পর্যায়ের মাছ বেশি বিক্রি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে ময়মনসিংহের দত্তের বাজারের এক প্রান্তে বসে মাছের হাট। খোলা আকাশের নিচে বসা এই হাটে ৪০টির বেশি দোকান রয়েছে। প্রতিটি দোকানের পসরাই আলাদা। কেউ নিয়ে বসেছেন দেশি ট্যাংরা, কেউ বড় হাঁড়িতে জীবন্ত কই, আবার কারও ডালায় সাজানো নদীর বড় আকারের পাঙাশ।

    হাটে ওঠা মাছের বড় অংশ আসে ব্রহ্মপুত্র নদ থেকে। এ ছাড়া সামুদ্রিক মাছ, চাষের মাছ, দক্ষিণাঞ্চলের ঘেরের চিংড়ি ও ইলিশসহ প্রায় সব প্রজাতির মাছই এখানে মেলে। ব্যবসায়ী ও ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের বড় হাটে গড়ে ৪০ মণের বেশি মাছ কেনাবেচা হয়, যার বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি।

    দীর্ঘদিন ধরে এই হাটে ব্যবসা করছেন ৬০ বছর বয়সী আনোয়ার হোসেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ মাছ খুব পছন্দ করে, তাই বড় বাজারে সচরাচর পাওয়া যায় না এমন অনেক মাছও এখানে পাওয়া যায়, এমনকি বড় আকারের ইলিশও। হাটের দিন সকালে তিনি সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনেন। বিক্রি চলে বেলা তিনটা থেকে রাত নয়-দশটা পর্যন্ত। বেচাকেনা শেষে বাজার-সদাই করে তিনি বাড়ি ফেরেন।

    মাছের হাটের ঠিক পেছনেই টিনের শেডের নিচে বসে শুঁটকির হাট। সেখানে লইট্টা, চিংড়ি, রুপচাঁদা, মলা, কাঁচকি ও ইঁচাসহ মিঠা ও নোনা পানির নানা প্রজাতির শুঁটকি পাওয়া যায়। শুঁটকি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, এখানে শুঁটকির দোকান আছে ১২টি।

    স্থানীয় ক্রেতা-বিক্রেতারা জানান, তাজা মাছের পাশাপাশি এ অঞ্চলে শুঁটকির চাহিদাও ভালো, তাই দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লেগে থাকে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বেশির ভাগ শুঁটকি আসে কাপ্তাই ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে। এর মধ্যে সামুদ্রিক মাছের শুঁটকির চাহিদা সবচেয়ে বেশি। প্রতি হাটবারে আড়তগুলোতে দেড় থেকে দুই লাখ টাকার বেশি শুঁটকি বিক্রি হয়।

    এই হাট শুধু স্থানীয়দের আমিষের চাহিদাই মেটাচ্ছে না, নদীনির্ভর বহু মানুষের জীবিকার বড় উৎসও হয়ে উঠেছে। তবে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, মাছের হাটে কোনো স্থায়ী শেড না থাকায় রোদ-বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ায় তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়। তাঁদের মতে, স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্থায়ী শেড নির্মাণ করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবেন এবং ব্যবসার পরিধিও বাড়বে।

    সূত্র: প্রথম আলো
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    এসএমই বোর্ডে লেনদেনে বিনিয়োগসীমা ৩০ লাখ থেকে কমে ১০ লাখ টাকা

    নভেম্বর 25, 2026
    অপরাধ

    গোপালগঞ্জে নাশকতা-সহিংসতার অর্থের খোঁজে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

    নভেম্বর 25, 2026
    অর্থনীতি

    ই-ফ্রাংকিংয়ে ১১ মাসে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি টাকা ছাড়াল

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.