Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স নিয়ে শেষ হলো ফেব্রুয়ারি
    অর্থনীতি

    তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স নিয়ে শেষ হলো ফেব্রুয়ারি

    মনিরুজ্জামানমার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ০২ বিলিয়ন বা ৩০২ কোটি মার্কিন ডলার। গত বছরের একই মাসের তুলনায় যা ১৯ দশমিক ১৫ শতাংশ বেশি। তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল ২ দশমিক ৫২ বিলিয়ন বা ২৫২ কোটি ডলার। সে হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আয় বেড়েছে ৪৯ কোটি ৩০ লাখ ডলার।

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে, অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন বা ২ হাজার ২৪৫ কোটি ডলার। আগের ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন বা ১ হাজার ৮৪৯ কোটি ডলার। এতে দেখা যায়, বছরওয়ারি তুলনায় প্রবৃদ্ধি স্পষ্ট।

    তবে মাসভিত্তিক হিসাবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ৩১৭ কোটি ডলার। তার আগের মাস ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। সর্বশেষ ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ডলার। অর্থাৎ ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে এবং জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে প্রবাসী আয় কমেছে। ডিসেম্বারের আগের পাঁচ মাসে প্রবাসী আয় ছিল তিন বিলিয়ন ডলারের নিচে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে আসা ৩২২ কোটি ডলার ছিল একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এসেছিল গত বছরের মার্চে। তখন ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন। ২০২৫ সালে সার্বিকভাবে দেশে প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৮২ কোটি ডলার। এই অঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমান।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় বাড়ে। তবে সাম্প্রতিক নির্বাচনের সময়কে কেন্দ্র করে গত দুই থেকে তিন মাসে প্রবাসী আয়ের গতি ছিল বেশ ভালো। যেসব দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা বেশি, সেসব দেশ থেকেই বেশি অর্থ এসেছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন প্রার্থীর জন্য তহবিল সংগ্রহ করা হয়, যা পরে প্রবাসী আয় হিসেবে দেশে আসে।

    ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচার কমায় অবৈধ হুন্ডি ব্যবসা কমেছে। একই সঙ্গে কয়েক মাস ধরে ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ত্রৈমাসিক ভ্যাট রিটার্নে রাজস্ব আদায়ে ধাক্কা

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প, চুরি হয়েছে যন্ত্রাংশ

    আগস্ট 3, 2026
    অর্থনীতি

    স্বল্পসুদের ঋণেই কি ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প?

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.