Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতি নিয়ে সরকারের উদ্যোগের সংক্ষিপ্ত চিত্র
    অর্থনীতি

    মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতি নিয়ে সরকারের উদ্যোগের সংক্ষিপ্ত চিত্র

    নাহিদOctober 9, 2024Updated:October 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ বুধবার, ৯ অক্টোবর ২০২৪, রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেশের মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “মূল্যস্ফীতি জিনিসটা অনেক জটিল। এটি হঠাৎ করে বেড়ে যায়নি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে। আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না।”

    সালেহউদ্দিন আহমেদ বাজারে জিনিসপত্রের দাম সম্পর্কে বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগে ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।”

    তিনি আরও বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া এলএনজি আমদানি ও সার কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। স্বস্তি পাবেন আপনারা।”

    মূল্যস্ফীতির পেছনের কারণ সম্পর্কে উপদেষ্টা বলেন, “এখানে বাজারের একটি বিষয় রয়েছে। বাজার তদারকি ব্যবস্থার বিষয় আছে। পণ্য উৎপাদন ও বিপণনের বিষয়ও গুরুত্বপূর্ণ। উৎপাদন হলেও তার বিপণনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক জায়গায় পুরোনো লোক চলে গেছে। নতুন লোক আসা এখনও সম্পূর্ণ হয়নি।”

    চাঁদাবাজি নিয়ন্ত্রণের প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেন, “চাঁদাবাজি কমেনি তা নয়; চাঁদাবাজি কমেছে। তবে বিভিন্ন ক্ষেত্রে হাতবদল হওয়ার যে অবস্থা, তা বর্তমানে স্বাভাবিক হয়নি।”

    আসন্ন ভবিষ্যতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম ও বাজার পরিস্থিতির উন্নতি আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শুল্ক কমায় মোবাইলের দাম কমতে পারে ২০ শতাংশ

    January 14, 2026
    অর্থনীতি

    ক্ষমতা বদলের সঙ্গে বদলাবে কি দেশের অর্থনীতি?

    January 14, 2026
    অর্থনীতি

    সাবেক ডেপুটি গভর্নরের ১৫৯ ব্যাংক হিসাব, ৩৯ কোটির সন্দেহজনক লেনদেন

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.