Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম শ্রেণিতে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর, আবেদন শুরু ১ তারিখ
    শিক্ষা

    প্রথম শ্রেণিতে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর, আবেদন শুরু ১ তারিখ

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর আগে ১ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে খরচ হবে ১১০ টাকা।

    সোমবার (২৩ নভেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকার বেসরকারি বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সংযুক্ত প্রাথমিক স্তরে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম এই নিয়মে পরিচালিত হবে।

    প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে gsa.teletalk.com.bd ঠিকানায়। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

    প্রতিটি আবেদনের জন্য ১১০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই অর্থ শুধু টেলিটকের আগাম মূল্য পরিশোধিত মুঠোফোন সংযোগ থেকে খুদে বার্তার মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদন করার সময় একজন শিক্ষার্থী আসনপ্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। বিদ্যালয়গুলো পছন্দের অগ্রাধিকার অনুযায়ী সাজিয়ে দিতে হবে।

    তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ও দিবা—দুই পালায় পাঠদান চালু থাকলে উভয় পালা নির্বাচন করার ক্ষেত্রে বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। একই বিদ্যালয়ের দুটি পালা পছন্দ করলে সেগুলো আলাদা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা একই পালা একাধিকবার নির্বাচনের সুযোগ থাকবে না।

    মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ ছাড়া ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির নিয়মিত পরামর্শ এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

    তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির নিয়ম প্রথম শ্রেণির মতো হবে না। এসব শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

    এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি নির্ধারিত বিভিন্ন কোটা এবং বিদ্যালয়ের আশপাশের নির্ধারিত এলাকার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিজ প্রতিষ্ঠানে কতটি আসন খালি রয়েছে, তা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখ ও সময়ও স্পষ্টভাবে জানাতে হবে।

    ভর্তি আবেদন পূরণের নিয়ম, প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য বিস্তারিত তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞপ্তি ও আদেশ বিভাগে পাওয়া যাবে। একই সঙ্গে টেলিটকের ওয়েবসাইটেও ভর্তি কার্যক্রমসংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

    ফলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সন্তানকে ভর্তি করাতে আগ্রহী অভিভাবকদের আগামী ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এরপর ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    দেশে ২৬ লাখ বেকার, তাঁদের ৯ লাখই বিশ্ববিদ্যালয় স্নাতক

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.