Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সকালে বিছানা ছেড়ে শরীরচর্চায় অভিনেত্রী অনন্যা
    বিনোদন

    সকালে বিছানা ছেড়ে শরীরচর্চায় অভিনেত্রী অনন্যা

    এফ. আর. ইমরানUpdated:মে 17, 2025নভেম্বর 5, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মানবজীবনে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরী। তাই সুস্থ থাকতে সকালেই দিনটি শুরু করার কোনো বিকল্প নেই। “সকাল সকাল বিছানা ছেড়ে ওঠার যে কী কষ্ট, তা আমি ভাল মতোই জানি! কিন্তু আলস্য কাটিয়ে ভোরে উঠে শরীরচর্চা করার সুফল কতটা, তাও জানিয়েছেন এই অভিনেত্রী। কীভাবে ভোরে ওঠা অভ্যাস করেছেন তিনি, সেই টিপ্সও দিয়েছেন” এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটাই জানায়।

    অভিনেত্রী বলেন, সকালে উঠে শরীরচর্চা করার জন্য কেবল শারীরিকভাবে ফিট থাকাই জরুরি নয়, মানসিকভাবে তরতাজা থাকাও দরকার। ভোরে উঠতেই হবে, এই লক্ষ্য যদি থাকে এবং উদ্বেগ-দুশ্চিন্তা কম হয়, তা হলেই সকাল সকাল ঘুম থেকে ওঠা সম্ভব হবে। সে জন্য আগে মনকে চাঙা করে তুলতে হবে।

    ভোরে ওঠার নির্দেশনা দিলেন অনন্যা—

    ঘুমাতে যাওয়ার আগে ধ্যান

    রাতে তাড়াতাড়ি শুতে যেতেই হবে। আর ঘুমোতে যাওয়ার আগে অন্তত ১৫ মিনিটও যদি ধ্যান করা যায়, তা হলে শরীর ও মন তরতাজা থাকবে। দুশ্চিন্তা, উদ্বেগ কাটিয়ে ওঠা যাবে অনেকটাই। দিনভর চিন্তাভাবনা, পরিশ্রমে শরীরের পাশাপাশি মনও ক্লান্ত থাকে। তাই ঘুম আসতে চায় না সহজে। ওই সময়টায় তাই অনেকেই টিভি দেখে, মোবাইল ঘাঁটাঘাঁটি করে সময় কাটান। ফলে শরীরের বারোটা বাজে। তাই নিয়মিত ধ্যান করলে মন ফুরফুরে থাকবে, সকালে ঘুম থেকে ওঠার সময়ে ক্লান্ত লাগবে না।

    অনন্যার কথায়, সকাল সকাল ওয়েট ট্রেনিং বা কার্ডিয়ো করতে হবে ভাবলেই আলস্য লাগবে। কিন্তু যদি শুরুতে গান চালিয়ে নাচ, সাইকেল চালানো, হালকা যোগব্যায়াম দিয়ে দিন শুরু করেন, তা হলে আলস্য লাগবে না। পারলে বন্ধুদের সঙ্গে প্রাতর্ভ্রমণে যান। সকলে মিলে হাঁটলে বা জগিং করলে মন ভাল থাকবে। শরীরচর্চা করতে হবে এই চিন্তায় উদ্বেগও বাড়বে না।

    সকালে উঠেই ফোন দেখবেন না

    হাত যতই নিশপিশ করুক, ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস বন্ধ করা জরুরি। চোখ খুলেই প্রথমে ধাতস্থ হয়ে নিন। তারপর পরিষ্কার হয়ে কিছুক্ষণ শরীরচর্চায় মন দিন। তারপরে ফোন দেখতে পারেন। কিন্তু ঘুম চোখ খুলেই ফোন ঘাঁটাঘাঁটি শুরু করলে মানসিক চাপ আরও বাড়বে। তখন আর ব্যায়াম করতে ইচ্ছে হবে না।

    নতুন নতুন ব্যায়াম শিখুন

    একই ব্যায়াম করতে থাকলে একঘেয়েমি এসে যাবে। যদি মনে করেন পরদিন ভোরে উঠে নতুন কিছু শিখবেন, তা হলে আপনা থেকেই ঘুম ভাঙবে। যোগব্যায়ামের নতুন কোনো আসন অথবা নাচের নতুন কোনো স্টেপ শিখে অভ্যাস করুন। অনেকের সঙ্গে মিলে ছোটখাটো প্রতিযোগিতাও করতে পারেন, যে পরদিন ভোরে কতটা দৌড়বেন। তা হলে আনন্দও পাবেন, পাশাপাশি শরীরচর্চাও হয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.