একসঙ্গে কাজ করবেন ঐশ্বরিয়া ও অভিষেক। মণি রত্নমের ছবিতে নাকি জুটি বাঁধতে পারেন বচ্চন দম্পতি। বলিউডজুড়ে গত কয়েক মাস ধরে জল্পনা, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কেউই এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
সেই জল্পনার মাঝেই অভিষেকের পূর্বের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে নেটজগৎয়ে। সাক্ষাৎকারে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া ছিলেন।
সাক্ষাৎকারে নিজেদের কাজ নিয়ে কথা বলেছিলেন বচ্চন দম্পতি। সেই সময় গুঞ্জন ছড়ায়, সৌন্দর্যের জন্যই সুযোগ পান ঐশ্বরিয়া। অভিনয় প্রতিভার অভাব রয়েছে তার। সাবেক বিশ্বসুন্দরীকে ‘প্লাস্টিক’ তকমাও দেওয়া হয়েছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে রাগে ফেটে পড়েন অভিষেক।
পাশাপাশি অভিষেক বলেন, আমি স্বামী হিসেবে বলছি না। আমি এক জন সহ-অভিনেতা হিসেবে কথাটা বলছি। ঐশ্বরিয়া সবচেয়ে সাহসী কিছু চরিত্রে অভিনয় করেছে। শুধু সৌন্দর্যের জন্য পরিচিত হলে, ‘প্রোভোকড’, ‘চোখের বালি’, ‘রেনকোট’, ‘গুরু’ করতেন না, মত অভিষেকের। তার আরও দাবি, এই ছবিগুলিতে মানুষ ঐশ্বরিয়া অভিনয়টাই মনে রেখেছেন। সৌন্দর্য নয়।
সংবাদমাধ্যম-কর্মী বিচ্ছেদ জল্পনা নিয়ে প্রশ্ন করলে, অভিষেক উত্তরে বলেছিলেন, আমার আর এই বিষয়ে কিছু বলার নেই। বুঝতে পারছি হয়তো আপনারা এটা কেন করেন! আপনাদেরও খবরের দরকার। আমরা সেলেব্রিটি। তাই আমাদের এগুলো মেনে নিতেই হয়। তবে আমরা এখনও বিবাহিত আছি- এই বিষয়টা ভুলে গিয়ে প্রশ্ন করলে তো আর হবে না!

