তামিল সিনেমা ‘কাঙ্গুয়া’ নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে দক্ষিণি সিনেমাটি। তবে বক্স অফিসে ফল যাই হোক, বাংলাদেশি দর্শকের আগ্রহ আছে সিনেমাটি নিয়ে। গুগল ট্রেন্ডিং সে কথাই বলছে।
শিবা পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশনধর্মী সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। ছবিতে ‘কাঙ্গুয়া’ ও ‘ফ্রান্সিস থিওডোর’ নামে দুই চরিত্রে দেখা গেছে তাঁকে। ছবির প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। এ ছাড়া আছেন দিশা পাটানি।


