তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার চার হাত এক হতে চলেছে। বলিউডের অন্যতম অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার বিয়ের সানাই বাজতে চলেছে। ইতোমধ্যে ‘পাওয়ার কাপল’ জুটির তকমা পেয়েছে অভিনেত্রী। এবার পরিণয়ের পালা। ২০২৫ সালেই নাকি বিয়ে করছেন এ-তারকা জুটি। মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না-বিজয়।
তারকা জুটির একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মুম্বাই শহরে বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা তাদের। বিয়ের পর সেই আবাসনেই একসঙ্গে থাকবেন এ তারকা জুটি। জানিয়েছেন। যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন তামান্না ও বিজয়। তবে সম্পর্ক নিয়ে রাখঢাক কোনো দিনই করেননি তারা। তাদের রসায়নেও মুগ্ধতাও ধরা দেন ফটোসাংবাদিকদের ক্যামেরায়।
২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেমসম্পর্কের খবর। এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে তিনি সুখে আছেন।
‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামান্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় ধরা পড়েছিল।
বিজয়কে শেষ দেখা গেছে ‘মার্ডার মোবারক’ ছবিতে। অন্যদিকে তামান্নার শেষ ছবি ‘স্ত্রী ২’ ও ‘বেদা’।

