Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমি ওকে কি ভুলতে পারি, আমার মনেই আছেন উনি : ইউলিয়া
    বিনোদন

    আমি ওকে কি ভুলতে পারি, আমার মনেই আছেন উনি : ইউলিয়া

    এফ. আর. ইমরাননভেম্বর 25, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সালমান খান ও ইউলিয়ার কেমিস্ট্রি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউডের খ্যাতনামা কাহিনি-চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে রোমানীয় সুন্দরী গায়িকা ইউলিয়া ভন্তুরের সমীকরণ দেখে চক্ষু ছানাবড়া সালমান ভক্ত-অনুরাগীদের। সূত্র : আনন্দবাজার

    সালমান খানের বাবা সেলিম খান ও রোমানীয় সুন্দরী গায়িকা ইউলিয়া

    বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তাকে নিয়ে বেশ আলোচনা নেটিজেনদের মাঝে। খ্যাতনামা কাহিনি-চিত্রনাট্যকার সেলিম খানের জন্মদিনে অন্তরঙ্গ ছবি দিতেই হবু শ্বশুর-বউমার সমীকরণ দেখে চোখ কপালে বলিপাড়া।সদ্য জন্মদিন পালন করলেন সেলিম খান। ৮৯ বছরে পা দিলেন তিনি। সালমান থেকে পরিবারের প্রত্যেকে তো বটেই, বলিউডের তাবত তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সবার নজর কেড়েছে সালমানের আলোচিত প্রেমিকার পোস্ট, যা দেখে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দর্শকমহলে।

    এমন চর্চা শুরু হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণও রয়েছে। প্রবীণ কাহিনি-চিত্রনাট্যকারকে ইউলিয়ার শুভেচ্ছাবার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করে নেওয়া ছবি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সেলিম খানের বুকে তার মাথা। সেলিমও তাকে কন্যাস্নেহেই জড়িয়ে রয়েছেন- এমন ছবিটি নেটিজেনদের মাঝে ভাইরাল।

    সালমান খানের হবু-স্ত্রী রোমানীয় সুন্দরী গায়িকা ইউলিয়া

    গায়িকা লিখেছেন- আমার পছন্দের সেরা মানুষের মধ্যে অন্যতম মানুষটির জন্মদিন। সেলিম খান ভারতকে নিজের ঘরবাড়ি ভাবতে শিখিয়েছেন। ওর কাছে আজীবন কৃতজ্ঞ আমি। ইউলিয়ার মতে, পরিবারকে এক সুতায় বেঁধে রাখার উদাহরণ যদি কেউ তৈরি করতে পারেন, সেটি এক এবং একমাত্র সেলিম খান। বিশেষ দিনে ঈশ্বরের কাছে সেলিমের নীরোগ জীবনের প্রার্থনা জানালেন ইউলিয়া। সেলিম আগামীতে যাতে আরও ভালো ভালো ছবির চিত্রনাট্য লিখতে পারেন সেই শুভেচ্ছাও জানাতে ভোলেননি ছেলের বান্ধবী।বলিউড জানে, সালমানের প্রেমিকার সঙ্গে অসংখ্য এবং অদ্ভুতভাবে প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক তার। ব্যতিক্রম অবশ্যই ঐশ্বরিয়া রাই বচ্চন।

    এবার সালমানকে নিয়ে নিজের মনের কথা বলে ফেললেন ইউলিয়া! সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান ইউলিয়া। যদিও সালমানকে দেখা যায়নি। সেই মুহূর্তে সালমানের প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, আমি ওকে কি ভুলতে পারি, আমার মনেই আছেন উনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সুনামগঞ্জে নারী শিল্পীদের নিয়ে আপত্তির মুখে বন্ধ হলো বাউলগান

    অক্টোবর 23, 2026
    বিনোদন

    হলিউডে এআই তারকারা: এই প্রযুক্তি কি রক্ত-মাংসের তারকাদের টেক্কা দিতে প্রস্তুত?

    অক্টোবর 20, 2026
    বিনোদন

    সালমান খানকে ফের হত্যার হুমকি, নিশানায় পরিবারের সদস্যরাও

    অক্টোবর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.