বিনোদন জগতের লোকগানের পাশাপাশি আধুনিক কিংবা রবীন্দ্রসংগীত- সব ধরনের গানেই পারদর্শী জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই-গায়িকা।
ক্যারিয়ারে পেয়েছেন দারুণ সফলতা তবে এই সাফল্যের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন একটি ঘটনা তুলে ধরেন। তিনি বলেন- এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।
তিনি বলেন, ২০১২ সালে একজন সেলিব্রিটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যান। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটেই। উনি ইশারায় আমাকে বলছিলেন- ওনার সাথে কোথাও যাওয়ার জন্য। গায়িকা বিষয়টি ভালোভাবে নেয়নি, গায়কের কুপ্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন- ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও? আপনি কি এখনই করতে চান?
এতগুলো বছর পার করার পর ঘটনাটি ফাঁস করেন গায়িকা নিজেই। তবে সেই গায়কের নাম বলেননি তিনি। শুধু বলেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে, তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টালিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এ সফর।
ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপর ক্ষোভ প্রাকশ করে ইমন বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই ভাইরাল, যা মোটেই কাম্য নয়।

