বিশ্বে সবচেয়ে যৌনাবেদনাময়ী এশীয় নারী ‘ক্যাটরিনা কাইফ’। যিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম পাশাপাশি যিনি নিষ্পাপ সৌন্দর্যের প্রতিমূর্তি ন্যায় একজন জনপ্রিয় অনন্যা অভিনেত্রী। তার সারল্য মাখা হাসিতে মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা। নিজের অভিনয় দক্ষতা আর মোহনীয় সৌন্দর্যের বলিউডে যার সফলতা স্বীকার করতেই হবে।
২০০৩ সালে রুপালি দুনিয়ায় পদার্পণ করে একের পর এক ছবি উপহার দিয়ে গেছেন ভক্তদের এ অভিনেত্রী।

কিন্তু এবার ক্যাটরিনাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে নতুর বার্তায়। শোনা যাচ্ছে, এবার নাকি অভিনয়কে বিদায় জানিয়ে পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন ক্যাটরিনা কাইফ! তবে অভিনয় কি সত্যিই ছাড়ছেন কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। কিন্তু তার ভক্তরা নিশ্চয় চাইবে না তিনি অভিনয় ছেড়ে দিক!
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বরফের মধ্যে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। যার এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিও প্রসঙ্গে জানা যায় যে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত কিছু বলেননি ক্যাটরিনা। তবে ধারণা করা যাচ্ছে, নতুন বছরে নিশ্চয়ই কোনো বড় চমক দিতে চলেছেন বলিউডের এ বিউটি কুইন অভিনেত্রী।

