অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া সাফল্যের শিখরে অবস্থান করছেন। অভিনেত্রী বলিউডের পাশাপাশি হলিউডেও সমানতালে কাজ করছেন। এখন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। বলিউড ছেড়েছেন প্রায় বছর দশেক হলো। এখন তার কর্মভূমি হলিউড। সেখানে পায়ের নিচে শক্ত ঘাঁটি গেড়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী।
বাবার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার গভীর সম্পর্ক সব সময়েই অনুরাগীদের মুগ্ধ করে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন। এমনকি, বাবা অশোক চোপড়ার প্রয়াণের পর তাঁর স্মৃতিতে প্রিয়ঙ্কা হাতে বিশেষ ট্যাটুও করিয়েছিলেন। প্রিয়ঙ্কার বাবা ক্যানসারে আক্রান্ত হন। কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।
আনন্দবাজার প্রতিবেদনে দেখা যায়, বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য অশোককে আমেরিকার বস্টনে যেতে হতো। চিকিৎসকরা জানিয়ে দেন, সেরে ওঠার সুযোগ কম। কিন্তু সেই সময়ে বিমানে যাত্রার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তখন চোপড়া পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা হৃত্বিক রোশন ও তার বাবা রাকেশ রোশন।
প্রিয়াংকার মা জানায়, তার স্বামীর ইচ্ছে ছিল, চিকিৎসা যেন গোপনেই হয়। তাই বিষয়টি আরও বেশি আবেগপূর্ণ হয়ে ওঠে
মধু চোপড়া জানায়, সেই সময় প্রিয়াংকা হৃত্বিকের সঙ্গে ‘কৃশ’ ছবিটির শুটিং করছিলেন। প্রিয়াংকা খুবই টেনশনে ছিলেন তখন। তিনি বলেন, হৃত্বিক ওকে জিজ্ঞাসা করেছিল- তুমি কাঁদছ কেন? যাবতীয় বিষয় জানতে পেরে- হৃত্বিক ও রাকেশ এগিয়ে আসেন। কিন্তু সমস্যার কথা জানতে পেরে যেভাবে রোশন পরিবার তাদের পাশে দাঁড়িয়েছিল, তাতে তিনি কৃতজ্ঞ।

