গেল বৃহস্পতিবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় ছবি পুষ্পা টু: দ্য রুল। যা মুহূর্তের মধ্যে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। আল্লু আর্জুন অভিনীত এই সিনেমা, যা ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় সিক্যুয়েল। মুক্তির প্রথম দিনেই ভারতে এবং আন্তর্জাতিক বক্স অফিসে রেকর্ড পরিমাণ সংগ্রহ করেছে।
সিনেমাটি মুক্তির দিনই বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি রুপি আয় করতে পারে বলে জানিয়েছে স্যাকনিল্কের এক প্রতিবেদনে। বিশেষ করে ভারতের বক্স অফিসে ‘পুষ্পা টু’ শুরুতেই বিপুল সাড়া ফেলেছে। সিনেমাটি শুধুমাত্র ভারতের বাজার থেকেই প্রথম দিনে সংগ্রহ করেছে ২৩৩ কোটি রুপি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নজির স্থাপন করেছে।
এখন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ছবিটি ১০৫ কোটি রুপি আয় করার পূর্বাভাস দেওয়া হয়েছে। যা এর আগের সিনেমাগুলির তুলনায় অনেক বেশি। কর্ণাটক থেকেও ছবিটি ২০ কোটি রুপি সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। তামিলনাডুতে ১৫ কোটি রুপি এবং কেরালায় ৮ কোটি রুপি আয় করার সম্ভাবনা রয়েছে। যা ছবিটির ব্যাপক জনপ্রিয়তা ও দর্শকদের আগ্রহকে আরো প্রমাণিত করছে।
ছবির সাফল্য শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেও বক্স অফিসে দুর্দান্ত ফলাফল এসেছে। এদিনের এই রেকর্ড গড়ার মাধ্যমে ‘পুষ্পা টু’ ২০২৪ সালের অন্যতম সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এতদিনে ভারতীয় সিনেমার দর্শকদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, ‘পুষ্পা’ সিরিজের প্রতিটি পর্ব তাদের জন্য একটি বড় ইভেন্ট এবং এই নতুন সিক্যুয়েল তাদের প্রত্যাশা পূর্ণ করতে সক্ষম হয়েছে। আল্লু আর্জুনের শক্তিশালী অভিনয় এবং ছবির জমজমাট গল্প দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে, যা এই সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।
‘পুষ্পা টু: দ্য রুল’ এর মুভমেন্টের সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে। তবে বর্তমানে এটি বক্স অফিসে অপ্রতিরোধ্য এক ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

