সঙ্গীত ভুবনের উজ্জ্বল নক্ষত্র কালজয়ী সংগীত শিল্পী পাপিয়া সারোয়ার আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকজয়ী এই রবীন্দ্রসংগীত শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
এই অনন্ত জয়ী কণ্ঠশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম। তিনি বলেন, আজ মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
তাঁর বিখ্যাত জনপ্রিয় সংগীত “নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম” গানটি তাকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল। পাপিয়া সারোয়ার ২০২১ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

