Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯ ঘণ্টার ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে মাতলো ঢাকা
    বিনোদন

    ৯ ঘণ্টার ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে মাতলো ঢাকা

    ইভান মাহমুদডিসেম্বর 17, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৯ ঘণ্টার ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে মাতলো ঢাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত কনসার্টটি আয়োজন করা হয়। এই কনসার্টে সর্বস্তরের লাখো মানুষ মেতে উঠেন বিজয় উল্লাসে।

    একটানা নয় ঘন্টা চললো কনসার্ট। মাঝে শিল্পীদের আসা যাওয়া। তাতেই মাতলো মানিক মিয়া এভিনিউয়ে জড়ো অসংখ্য দর্শক। ৯ ঘন্টায় এই সময়ের মধ্যে ১৫ জন সংগীতশিল্পী শুনিয়ে গেলেন প্রায় ৫৫টির বেশি গান।

    বেলা দেড়টার দিকে জীবন্ত কিংবদন্তী শিল্পী খুরশীদ আলমের কণ্ঠে ‘পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ সুফলা সুফলা’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। পরে গান করেন নাসির খান ও প্রীতম হাসান। বেলা ২টার দিকে মঞ্চে উঠে প্রীতম শোনান ‘খোকা’, ‘হাতে লাগে ব্যথারে’ ও ‘উরাধুরা’। এরপর প্রতিবাদী গান নিয়ে হাজির হন ছাত্র আন্দোলনে ভাইরাল হওয়া শিল্পী মৌসুমী। তার সঙ্গে ছিলেন ইথুন বাবু।

    ৯ ঘণ্টার ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে মাতলো ঢাকা

    এরপরেই গান মঞ্চে ওঠেন আলম আরা মিনু। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘সোনা দানা দামি গহনা’ গান গেয়ে তিনি মাইক্রোফোন তুলে দেন মনির খানে হাতে। ‘চিঠি’ ও ‘প্রেমের তাজমহল’ গান গেয়ে দর্শক মাতান মানির খান। এরপর ‘তোমায় দেখলে মনে হয়’ ও ‘সাগরিকা’ গান গেয়ে দর্শক মাতান কনকচাঁপা।

    পরে বাউল গান দিয়ে মঞ্চ মাতান ইলিজা পুতুল, গোলাপি, আলিয়া বেগম ও চিশতি বাউল। এরপর গান করেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, জেফার রহমান। আসিফ আকবরের কণ্ঠে উঠে আসে ‘সবুজের বুকে লাল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’ ও ‘সবাস বাংলাদেশ’ গান। বেবী নাজনীন গেয়ে শোনান ‘আমাদের বাংলাদেশ’ ও ‘বন্ধু তুমি কই’ গান।

    এরপর একে এক মঞ্চে আসতে থাকে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’, ‘ডিফারেন্ট টাচ’, ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘অ্যাভয়েড রাফা’, ‘সোলস’ ও ‘নগরবাউল’। নিজেদের জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন ব্যন্ডশিল্পীরা।

    রাত পৌনে ১০টার দিকে মঞ্চে উঠেন নগরবাউল জেমস। জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের বুদ করে রাখেন গুরুখ্যাত শিল্পী জেমস। ‘কবিতা’ গান গিয়ে শুরুর পর ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘সুন্দরী তমা’ ‘আসবার কালে আসছি একা’ ও সব শেষে ‘পাগলা হাওয়া’ দিয়ে শেষ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.