Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুরু হলো ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
    বিনোদন

    শুরু হলো ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

    এফ. আর. ইমরানডিসেম্বর 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ (২০ ডিসেম্বর), শুক্রবার থেকে শতাধিক দেশের সর্বমোট ২৭৬টি চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। আজ বিকেল ৪ ঘটিকায় জাতীয় জাদুঘরে উৎসবটির উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। জানা যায়, অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আলোকচিত্রী নাসির আলী মামুন ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন।

    সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, প্রতিদিন বেলা ১১টা, বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো থাকবে সবার জন্য উন্মুক্ত। তবে চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে কাউন্টার থেকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে।

    বিজ্ঞপ্তিতে জানা যায়, উৎসবের কান্ট্রি ফোকাস করা হয়েছে ফিলিস্তিন। এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র প্রদর্শিত হবে। আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচিত করা হয়েছে। ২৬ ডিসেম্বর জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৯টি ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ড্রিম’, ‘দ্য ফাইট’, ‘দ্য ভিক্টরি’ প্রদর্শিত হবে ২৩ ডিসেম্বর।

    উৎসবটি উপলক্ষ্যে থাকবে বেশ কয়েকটি অধিবেশন ও সেমিনার। এই অনুষ্ঠানে আলমগীর কবির স্মৃতি বক্তৃতা প্রদান করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা নাঈম মোহায়মেন। যেখানে বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে মুক্তির গান, ইতিহাসের মঞ্চায়ন এবং দর্শকের বিশ্বাস। এছাড়া নীতি সংলাপে জাতীয় ফিল্ম কমিশনের আবির্ভাব শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করবেন এন রাশেদ চৌধুরী।

    আগামী ২৭ ডিসেম্বর বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.