Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করব না: অমিতাভ বচ্চন
    বিনোদন

    পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করব না: অমিতাভ বচ্চন

    ইভান মাহমুদজানুয়ারি 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করব না: অমিতাভ বচ্চন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অনেক বছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে একটি অপসংবাদের জেরে চটেছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সেই পুরোনো বিষয়টি নিয়েই নতুন করে এখন অনুরাগীদের মাঝে আলোচনা। বচ্চন পুত্র অভিষেকের দিকে ধেয়ে আসে নানা কটাক্ষ। কিন্তু সেসব বুক পেতে সহ্য করেন বাবা। তবে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য কিছুতেই সহ্য করেন না অমিতাভ।

    বেশ কিছু দিন ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নানা চর্চা হয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি নিজেই। কিছু দিন আগেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাদের অনুরাগীরা।

    পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করব না: অমিতাভ বচ্চন

    ২০১০ সালের এক প্রতিবেদনে উঠে আসে, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া। যার ফলে মা হতে পারবেন না ঐশ্বরিয়া! আর এমন খবরে রেগে যান অমিতাভ বচ্চন। কীভাবে তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তারকা।

    তখন ব্লগ লিখতেন অমিতাভ। সেখানেই এই ঘটনা তুলে শাহেনশাহ লিখেছিলেন, ‘খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল।’ এখানেই থামেননি শাহেনশাহ। স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে, ছেড়ে কথা বলবো না।

    পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করব না: অমিতাভ বচ্চন

    অমিতাভ লিখেছিলেন, ‘এই পরিবারের প্রধান আমি। ঐশ্বরিয়া শুধু আমার পুত্রবধূ নয় ও আমার কন্যা। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের একজন নারী। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে, আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার বাড়ির নারীদের দিকে আঙুল তুললে আমি সহ্য করব না।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.