Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রিয়াঙ্কা গান্ধীকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা দেখার আমন্ত্রণ
    বিনোদন

    প্রিয়াঙ্কা গান্ধীকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা দেখার আমন্ত্রণ

    ইভান মাহমুদজানুয়ারি 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রিয়াঙ্কা গান্ধীকে কঙ্গনার 'ইমার্জেন্সি' সিনেমা দেখার আমন্ত্রণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বহুল প্রতীক্ষার পর অবশেষে সব জট খুলেছে। মুক্তি পেতে যাচ্ছে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ছবি “ইমার্জেন্সি”। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কালঘাম ছুটেছিল অভিনেত্রীর। আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এই ছবির চিত্রনাট্যকার ও প্রযোজকও অভিনেত্রী নিজেই।

    ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য ছবিটি দেখতে প্রিয়াংকা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন। সংসদ ভবনে প্রিয়াংকার সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার। তখনই বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান অভিনেত্রী।

    সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, প্রিয়াংকাজির সঙ্গে আমার সংসদে দেখা হয়েছিল। প্রথমেই উনাকে বললাম— আপনার কিন্তু “ইমার্জেন্সি” ছবিটি দেখা উচিত। তিনি খুবই আনন্দিত হয়ে উত্তর দেন — “হ্যাঁ, হয়তো দেখব”। আমি ওনাকে বলেছি- “এই ছবি আপনার পছন্দ হবেই”।

    গান্ধী-নেহরু পরিবারের সবাইকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা রানাউত এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আগে দেখা যাক, ওনারা ছবিটা দেখতে চান কিনা। এই ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

    বিজেপি সংসদ সদস্য কঙ্গনা বলেন, আমি গবেষণা করার সময়ে লক্ষ করেছিলাম ওনার ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, বহু দিক রয়েছে এই ব্যক্তিত্বের। পরিবারতন্ত্র (নেপোটিজম) নিয়ে মন্তব্য করে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা। সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এই পরিবারতন্ত্রেরই ফসল।

    উল্লেখ্য, “ইমার্জেন্সি” ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে মিলছিল না ছাড়পত্র। অবশেষে আগামী ১৭জানুয়ারি ২০২৫ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.