Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উর্বশীর ফের ফাঁস হওয়া ভিডিও নিয়ে নতুন বিতর্কে
    বিনোদন

    উর্বশীর ফের ফাঁস হওয়া ভিডিও নিয়ে নতুন বিতর্কে

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 19, 2025জানুয়ারি 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উর্বশী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা বিতর্ক থেকে যেন মুক্তি পাচ্ছেন না। সদ্য সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে সমালোচিত হওয়ার পর এবার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আবারও বিতর্কের কেন্দ্রে তিনি। ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা গেছে, যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে।

    ভিডিওটি দেখার পর নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এমন একটি ব্যক্তিগত মুহূর্ত কীভাবে ফাঁস হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তবে এবার সেই বিতর্কিত ভিডিও নিয়ে সরাসরি মুখ খুলেছেন উর্বশী। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি সিনেমার প্রচারের অংশ এবং প্রযোজকদের অনুরোধেই এমনটি ঘটেছে।

    ‘প্রযোজকের কান্নাকাটি দেখে সিদ্ধান্ত নিয়েছি’

    বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা জানিয়েছেন, “ছবির নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করেন। তারা জানান, তাদের সিনেমা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এমনকি ছবিটি তৈরি করতে গিয়ে জমি বিক্রি করতে হয়েছে। যদি এই ছবি নিয়ে শোরগোল তৈরি না হয়, তবে তারা দেনার দায়ে রাস্তায় নামতে বাধ্য হবে।”

    উর্বশী আরও বলেন, “তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের অনুমতি নেয়। আসলে এটি সিনেমার একটি দৃশ্য ছিল। আলাদা কিছু শুট করিনি। তাদের অনুরোধে সেই দৃশ্য আগেভাগে প্রকাশ করা হয়েছে।”

    ছবির প্রচারের স্বার্থে এমন সিদ্ধান্ত

    ‘ঘুষপেটিয়া’ নামের একটি ছবির অংশ ছিল ভাইরাল হওয়া ওই দৃশ্য। উর্বশী বলেন, “প্রযোজকদের আর্থিক সংকটের কথা মাথায় রেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি ছবির প্রচারের অংশ হিসেবেই করা হয়েছে।”

    বিতর্কটি আরও বড় আকার নেওয়ার আগে উর্বশীর এই স্পষ্ট ব্যাখ্যা বিতর্ক নিরসনে ভূমিকা রাখবে বলে ধারণা করছেন অনেকেই। তবে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রীর বক্তব্যে প্রযোজকদের কষ্ট এবং চলচ্চিত্র শিল্পের কঠিন বাস্তবতাও উঠে এসেছে।

    নেটিজেনদের একাংশ যদিও উর্বশীর এই পদক্ষেপকে ছবির প্রচারের স্বার্থে বলে মেনে নিচ্ছেন। অন্যরা এ ধরনের দৃশ্য প্রকাশ্যে আনার সমালোচনা করেছেন। অনেকের মতে, প্রচারের জন্য এমন বিতর্কিত পন্থা নেওয়া সঠিক নয়।

    বিতর্ক যা-ই হোক, উর্বশী রাউতেলা তার অবস্থান পরিষ্কার করেছেন এবং জানিয়েছেন, ছবির প্রচারই তার মূল লক্ষ্য ছিল। এই ঘটনাটি আবারও প্রমাণ করেছে, বলিউডে বিতর্ক যেমন সহজে সৃষ্টি হয়। তেমনি তা নিরসনেও প্রয়োজন হয় স্পষ্ট ব্যাখ্যার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.