Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাল মঞ্চ মাতাবেন সাবিনা ইয়াসমিন
    বিনোদন

    কাল মঞ্চ মাতাবেন সাবিনা ইয়াসমিন

    এফ. আর. ইমরানজানুয়ারি 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন আগামীকাল শুক্রবার রাজধানীর একটি তারকা হোটেলে গান শোনাবেন । “আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব” শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফিরছেন শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবেন এই বরেণ্য শিল্পী। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এই শিল্পী।

    ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি। সাবিনা ইয়াসমীন বলেন, “এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাওয়ার চেষ্টা করব। এরই মাঝে টিমের সঙ্গে মহড়া করছি। মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নিলাম আরকি”। তিনি বলেন, “৬০ বছর গান নিয়েই আছি। গানেই আমার যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্য রকম”। এই আয়োজনে সাবিনা ইয়াসমীনের গানের সঙ্গে যন্ত্রে সঙ্গত করবেন মনিরুজ্জামান, ফোয়াদ নাসের বাবু, মনোয়ার হোসেন, চন্দন দত্ত, উজ্জ্বল সিনহার মতো সুপরিচিত ১৬ বাদ্যযন্ত্রী। কয়েক দিন ধরেই বনানীর একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে মহড়া দিচ্ছেন শিল্পী। অর্কেস্ট্রার সঙ্গে লাইভ পরিবেশনা শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া হবে এদিন।

    আগেও এইচএসবিসির কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন। ২০১৭ সালে “শতবর্ষের বাংলা গান”, ২০০৮ সালে চট্টগ্রামে “সিডর চ্যারিটি কনসার্ট”, ২০১৪ সালে “দিন যায় কথা থাকে”, ২০১৬ সালে “চোখ যে মনের কথা বলে”, ২০১৯ সালে “আমার পৃথিবী তুমি” এবং চট্টগ্রামে “গান হয়ে এলে” শীর্ষক অনুষ্ঠানে গান শুনিয়েছেন তিনি। এবারের আয়োজন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, “তিনি আমাদের গর্ব। তিনি আমাদের অসংখ্য গান উপহার দিয়েছেন, যেসব গানের গায়কি এবং মন্ত্রমুগ্ধকর কণ্ঠের জন্য চিরস্মরণীয় হয়ে উঠেছে। “আমি আছি থাকব” অনুষ্ঠানে তাঁর ছয় দশকের অসাধারণ সংগীতযাত্রাকে উদ্‌যাপন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.