Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নায়িকা পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে!
    বিনোদন

    নায়িকা পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে!

    এফ. আর. ইমরানএপ্রিল 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পূর্ণিমা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রন্ধন শিল্পীদের নিয়ে কয়েক মাস আগে অনুষ্ঠানটি শুরু হলেও পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।

    পূর্ণিমা বলেন, “এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন”।

    বর্তমানে পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও শোবিজে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় তাকে। কিছু ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিচ্ছেন তিনি।

    ব্যক্তিজীবনে বেশ গোছানো পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। সেখানে তার অসংখ্য অনুরাগী নিয়মিত ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাকে। পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত “মনের মাঝে তুমি”। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তার অভিনয় দারুন প্রশংসা পায়।

    প্রতিযোগিদের সাথে বিচারক চিত্রনায়িকা পূর্ণিমা

    এরপর ২০০৬ সালে এসএ হক অলিক পরিচালিত “হৃদয়ের কথা” ছবিতেও তিনি মন কাড়েন দর্শকদের। এই দুই ছবির পর থেকে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। এই নায়িকা তার ক্যারিয়ারে রিয়াজ, শাকিব খান, মান্নাসহ অনেক নায়কের সঙ্গে অভিনয় করেন। সময় বদলালেও পূর্ণিমার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ একই রয়ে গেছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও প্রতিভার অনন্য মিশেলে তিনি আজও বাংলার দর্শকের মনে একটি স্থায়ী জায়গা দখল করে আছেন।

    এদিকে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও, নির্মাণাধীন রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। এগুলো হলো নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত “গাঙচিল” ও “জ্যাম”। ২০১৮ সালে শুরু হওয়া এসব সিনেমা দীর্ঘদিন ধরে থমকে আছে। আদৌ শেষ হবে কিনা এই নিয়ে রয়েছে সংশয়। নির্মাতাও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা দু‘টিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    কপালে বিয়ে থাকলে হবে: প্রভা

    মে 6, 2026
    বিনোদন

    যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পেল ‘রাক্ষস’—প্রদর্শিত হবে ৬০টির বেশি শো

    এপ্রিল 17, 2026
    বিনোদন

    চিত্রনায়িকা পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.