Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন মিষ্টি জান্নাত
    বিনোদন

    উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন মিষ্টি জান্নাত

    এফ. আর. ইমরানমে 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অভিনেত্রী মিষ্টি জান্নাত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিনোদন জগতে বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের বাহিরে নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার।

    ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে ছিলেন মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দু’টি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে।

    এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত।

    সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটি উটের দুধের ব্যবসা। এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান।

    অভিনেত্রী মিষ্টি জান্নাত

    অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন, “আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই লঞ্চ করব”।

    কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন- উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন”।

    সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, “উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এ জন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে”।

    উল্লেখ্য, ২০১৪ সালে “লাভ স্টেশন” সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত “এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড” -সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.