Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শিল্পী তাহসানের কি দরকার ছিল বিয়ে করার!
    বিনোদন

    শিল্পী তাহসানের কি দরকার ছিল বিয়ে করার!

    এফ. আর. ইমরানজুন 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী তাহসান খান (বামে) ও রোজা আহমেদ। ছবি: ইত্তেফাক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন। বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন অভিনেত্রী মন্দিরা।

    তারকা আড্ডার অনুষ্ঠানে উপস্থাপক মন্দিরার কাছে জানতে চান তার ক্র্যাশ তাহসানের কথা। জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান! ‘মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’

    মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

    অনেকটা আফসোস করে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’

    অভিমান নিয়ে চিত্রনায়িকা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ এর পরই হেসে দেন অভিনেত্রী।

    এরপর বলেন, ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

    মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

    ২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’তে রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

    চলতি বছর তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায়। এই সিনেমায় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.