Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Jan 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি: নিরাপত্তা না বিলাসিতা?
    বিনোদন

    ৬ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি: নিরাপত্তা না বিলাসিতা?

    এফ. আর. ইমরানJuly 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বলিউড সুপারস্টার সালমান খানের ৬ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউড সুপারস্টার সালমান খান তার বহরে যুক্ত করলেন আরও একটি বুলেটপ্রুফ গাড়ি, যার দাম শুনলেই চোখ কপালে উঠবে অনেকের- প্রায় ৬ কোটি টাকা। তবে এই দাম শুধু বিলাসিতার জন্য নয় বরং দিন দিন বাড়তে থাকা জীবনের ঝুঁকিই তাকে এমন প্রযুক্তিনির্ভর নিরাপত্তার আশ্রয়ে যেতে বাধ্য করেছে।

    গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার গোষ্ঠী বহু বছর ধরেই সালমানকে হত্যার হুমকি দিয়ে আসছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে সরাসরি গুলি চালায় দুই অস্ত্রধারী। তদন্তে উঠে আসে, ২৫ লাখ রুপির বিনিময়ে সালমানকে খুনের পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। এর আগেও ২০২২ সালে সালমান ও তার বাবাকে খুনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়, ২০২৩ সালে আসে ইমেইল হুমকি।

    এই প্রেক্ষাপটেই সালমান নতুন করে যুক্ত করেছেন মার্সিডিজ-বেঞ্জ মেবাখ জিএলএস ৬০০ এর বুলেটপ্রুফ সংস্করণ, যার মূল্য ভারতের বাজারে আনুমানিক ৩ কোটি ৪০ লাখ রুপি, তবে বুলেটপ্রুফ প্রযুক্তি সংযোজনের ফলে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৬ কোটি টাকায়।

    গাড়িটিতে রয়েছে—

    • ৪.৯ সেকেন্ডে ০-১০০ কিমি গতিতে পৌঁছানোর সক্ষমতা
    • উন্নত বডি আর্মার
    • প্যানোরামিক সানরুফ
    • এক্সিকিউটিভ রিয়ার সিট
    • কমপ্যাক্ট রেফ্রিজারেটর
    • বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম
    • অ্যান্টি-অ্যাসল্ট ফিচার

    এমনকি এই মডেলের বুলেটপ্রুফ সংস্করণে ভারতের প্রথম মালিক হিসেবেও পরিচিতি পেয়েছেন সালমান খান।

    সালমান বর্তমানে যাতায়াত করেন বুলেটপ্রুফ গাড়িতে, আর তার পেছনে থাকে সশস্ত্র পুলিশের গাড়ি। ‘বিগ বস’ শোয়ের শুটিং হোক বা সিনেমার সেট, সালমান ঘিরে থাকে বিশেষ নিরাপত্তাবেষ্টনী। এমনকি তার বাড়ির আশপাশেও স্থাপন করা হয়েছে নিরাপত্তা ক্যামেরা ও সেন্সর।

    সালমান নিজেই বলেছিলেন—

    “এই এত লোক নিয়ে চলাফেরা করতে কিছুটা অস্বস্তি হয় কিন্তু আমার জন্য তারা যা করছেন, তাতে আমি কৃতজ্ঞ।”

    হুমকির ইতিহাস-

    • ১৯৯৮: কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়ানোকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভ
    • ২০১১: ‘রেডি’ সিনেমার শুটিং চলাকালে বিষ্ণোই খুনের হুমকি দেন
    • ২০১৮: সালমানকে খুনের জন্য সম্পত নেহরাকে দায়িত্ব দেন বিষ্ণোই
    • ২০২২: সকালে হাঁটতে গিয়ে হুমকি চিঠি পান সালমান
    • ২০২৩-২৪: ই-মেইল, ফোন কল, সরাসরি গুলি- হুমকি ক্রমবর্ধমান
    • ২০২৫: বিশাল নিরাপত্তা বলয়ের ভেতরে ‘ভাইজান’ সালমান

    ২০২৪ সালে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড ঘটায় বিষ্ণোই গ্যাং। এরপর বার্তা আসে- সালমানের বন্ধুদেরও ‘শত্রু’ হিসেবে দেখা হবে। এমনকি পাঁচ কোটি রুপি দাবি করেছিল সালমানের ‘শত্রুতার অবসান’-এর বিনিময়ে।

    বলিউডে বিলাসবহুল গাড়ির মালিক অনেক তারকা থাকলেও- নিরাপত্তা এবং হুমকির বাস্তবতা থেকে সৃষ্ট প্রয়োজন সালমানের এই কেনাকে আলাদা করে তুলেছে। এই গাড়ি শুধু বিলাসিতার প্রতীক নয়- এটি এখন একজন সুপারস্টারের আত্মরক্ষার বাস্তব অস্ত্র।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ঢাকায় শুরু হলো চতুর্বিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

    January 10, 2026
    বিনোদন

    শাকিব–হানিয়া জুটি কি এবার পর্দায় আসছে?

    January 8, 2026
    বিনোদন

    অভিনেতা থালাপতি বিজয়কে তলব করেছে সিবিআই

    January 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.