Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘ডন ৩’ তে চমক দেখিয়ে ফিরছেন শাহরুখ-প্রিয়াঙ্কা
    বিনোদন

    ‘ডন ৩’ তে চমক দেখিয়ে ফিরছেন শাহরুখ-প্রিয়াঙ্কা

    এফ. আর. ইমরানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    'ডন ৩’ তে চমক দেখিয়ে ফিরছেন শাহরুখ-প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউড পরিচালক ফারহান আখতারের নিয়ে আসছেন ‘ডন ৩’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং ও কিয়ারা আদবানি। সুখবর হচ্ছে এই সিনেমার হাত ধরেই নাকি আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও এসব এখনও সব জল্পনা।

    হিন্দুস্তান টাইসের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই ‘ডন ৩’ এর জন্য পরিচালক যোগাযোগ করেছেন শাহরুখের এর সঙ্গে।

    সিনেমার গল্প এবং চরিত্রের বিবরণ শুনে শাহরুখ নাকি রাজিও হয়েছেন কাজ করতে। যদিও এই মুহূর্তে কিং খান নিজের পরবর্তী সিনেমার জন্য ভীষণ ব্যস্ত কিন্তু ফারহানের বন্ধুত্বের কথা মাথায় রেখে তিনি এই ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।

    প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে, এই ছবিতে হয়তো প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করতে পারেন। তবে ফারহান প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছেন কিনা বা প্রিয়াঙ্কা রাজি হয়েছেন কিনা সেই বিষয় নিয়ে এখনও কিছু জানা যায়নি।

    ‘ডন ৩’ এর অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এতে শাহরুখের বিপরীতে রণবীরের অভিনয় করার কথা জানার পর সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ট্রোল হতে থাকেন রণবীর। অন্যদিকে কিয়ারাও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পিছিয়ে যায় সিনেমার কাজ।
    যেহেতু এই মুহূর্তে রণবীর, শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারা প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত রয়েছেন তাই আপাতত এর শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।

    শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।
    ১৯৭৮ সালে চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে কাল্পনিক ‘ডন’ চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

    ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন ‘ডন’ তৈরি হয়। সেবার ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। আসে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ নামের সিনেমা। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    রাজধানীর আর্মি স্টেডিয়ামে পপ তারকা শাকিরার কনসার্ট!

    নভেম্বর 29, 2026
    বিনোদন

    পাকিস্তানি ধারাবাহিকের মুক্তি ঠেকাতে মোদিকে চিঠি, বাড়ছে বিতর্ক

    নভেম্বর 27, 2026
    বিনোদন

    মানহানির অভিযোগে কনটেন্ট নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.