Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চালক-গৃহকর্মীর জন্য বাড়ি কিনে দিলেন আলিয়া
    বিনোদন

    চালক-গৃহকর্মীর জন্য বাড়ি কিনে দিলেন আলিয়া

    হাসিব উজ জামানজুলাই 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আলিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বলিউডে আজকের দিনে যারা সবচেয়ে উজ্জ্বল তারকাদের তালিকায় রয়েছেন, তাদের একজন নিঃসন্দেহে আলিয়া ভাট। শুধু অভিনয়ে দক্ষতা নয়, ব্যবসা, প্রযোজনা আর লাইফস্টাইল—সব দিক দিয়েই নিজেকে গড়েছেন এক শক্তিশালী ব্র্যান্ডে। তবে তার জীবনের সবচেয়ে অনন্য দিকটি প্রকাশ পেল সম্প্রতি এক অসাধারণ মানবিকতার ঘটনায়।

    সাম্প্রতিক খবরে জানা গেছে, আলিয়া তার ব্যক্তিগত গাড়িচালক সুনীল এবং গৃহকর্মী অমোলের জন্য আলাদা করে ৫০ লক্ষ রুপি করে মোট এক কোটি রুপি দিয়েছেন, যাতে তারা নিজস্ব বাড়ি কিনতে পারেন। শুধু আজ নয়, ২০১৯ সালেও তাদের পাশে আর্থিকভাবে দাঁড়িয়েছিলেন এই তারকা। এবার আর্থিক সহায়তার সীমা পেরিয়ে তাদের ‘মাথা গোঁজার ঠাঁই’ গড়ে দিয়ে এক নিঃশব্দ কিন্তু গর্বিত বার্তা দিলেন—সফলতা মানেই শুধু নিজের জীবন সাজানো নয়, বরং সেই পথে যারা পাশে ছিলেন, তাদেরও জীবনে আলো এনে দেওয়া।

    আলিয়া ভাট এখন শুধু বলিউডের তারকা নন, বরং এক সফল উদ্যোক্তা ও সমাজ সচেতন মানুষের প্রতীক। নিজের প্রযোজনা সংস্থা থেকে শুরু করে শিশুদের জন্য ফ্যাশন ব্র্যান্ড, বিজ্ঞাপনচিত্র, এবং রিয়েল এস্টেট বিনিয়োগ—সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ আজ প্রায় ৫৫০ কোটি রুপি। যা স্বামী রণবীর কাপুর (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুর (৪৮৫ কোটি)কেও পেছনে ফেলেছে।

    ব্যক্তিগত জীবনেও আলিয়া বরাবর উদার। মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটের জন্য উপহার হিসেবে ইতোমধ্যেই ফ্ল্যাট কিনে দিয়েছেন তিনি। অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে যৌথভাবে তৈরি করছেন ‘কাপুর ম্যানশন’, যেখানে তাদের বিনিয়োগ প্রায় ২০০ কোটি রুপি।

    আলিয়া আজকের দিনে এক প্রতীক—যিনি কাজ দিয়ে যেমন দর্শকের মন জিতেছেন, তেমনই হৃদয় দিয়ে জয় করেছেন তার ঘনিষ্ঠজনদের ভালোবাসা। বলিউডের গ্ল্যামার দুনিয়ায় এমন গল্প খুব বেশি চোখে পড়ে না। তাই আলিয়ার এই মানবিকতাই তাকে পর্দার বাইরেও করে তোলে এক সত্যিকারের ‘নায়িকা’।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ২০৩০ বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে নেটফ্লিক্স

    অক্টোবর 14, 2026
    বিনোদন

    চলে গেলেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান

    অক্টোবর 11, 2026
    বিনোদন

    নেটফ্লিক্সে বড় ছাঁটাইয়ের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী

    অক্টোবর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.